উঃকোরিয়ার তিন নাবালককে প্রকাশ্যে গুলি করে হত্যা

এই তিনের বয়স ১৬ থেকে ১৭-য়ের মধ্যে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বাড়ি থেকে সোজা ফায়ারিং স্কোয়াডে টেনে নিয়ে তিন নাবালককে গুলি করে খুন করে দিল উত্তর কোরিয়ার সেনা। এই তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ শত্রু দেশ দক্ষিণ কোরিয়ার ছবি দেখা ও ছবি বন্টনের। এক নাবালকের বিরুদ্ধে অভিযোগ, মায়ের ওপর অত্যাচারের। প্রকাশ্যে গুলি করে খুন করার খবর দিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক রেডিও ফ্রি এশিয়া।  এই তিনের বয়স ১৬ থেকে ১৭-য়ের মধ্যে।

রেডিও ফ্রি এশিয়া ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে মর্মন্তুদ ঘটনাটি ঘটেছে গত অক্টোবরে। আর সেটা প্রকাশ্যে এসেছে গত সপ্তাহে। রিপোর্টে বলা হয়েছে, যারা রাষ্ট্রীয় নিষেধ অবজ্ঞা করে দক্ষিণ কোরিয়ায় তৈরি কোনও ছবি, তথ্যচিত্র বা মিউজিক ভিডিয়ো দেখবে, তাদের সকলের শাস্তি মৃত্যুদণ্ড। সেই সঙ্গে উত্তর কোরিয়া কোনওভাবেই গার্হস্থ্য হিংসা বরদাস্ত করবে না। গুলি করে তিন নাবালককে খুন করার ঘটনা যারা দেখেছেন, প্রশাসনের তরফ থেকে তাদের সতর্ক করতে গিয়ে বলা হয়েছে, তারা যেন ভুলেও শত্রু দেশে তৈরি কোনও সিনেমা বা বিনোদনমূলক অনুষ্ঠান না দেখে।

উল্লেখ করা যেতে পারে, উত্তর কোরিয়া কিছুদিন আগে এক নির্দেশিকা জারি দম্পতিদের জানিয়ে দেয় নবজাতকদের কী নাম রাখতে হবে। আবার কিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সে দেশে ১১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই ১১ দিনে হাসি, ঠাট্টা-তামাশার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। 

আরও পড়ুন করোনার বলি ৪২, মৃত্যু মিছিলের সাক্ষী থাকতে চলেছে উত্তর কোরিয়া

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা