কি কাণ্ড! রুবেলকে ছাড়া অন্য পুরুষকে প্রকাশ্যে ভালোবাসার কথা জানালেন শ্বেতা

সঙ্গে সঙ্গে নায়িকা বলে বসেন, “হানি বানি, হানি তোকে জানি, তু মেরি ল্যায়লা।”

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগত বড্ড আজব। সিনেমা হোক বা সিরিয়াল, জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে অন স্ক্রিন জুটি কখন অফস্ক্রীন জুটিতে পরিণত হয়ে যায়, সেই নিয়েই বরাবর চর্চা চলতে থাকে। এই রকম একাধিক উদাহরণ আছে, মানুষের ধারণা কখন সত্যিই প্রমাণিত হয়ে যায় তা প্রতিনিয়ত প্রমাণ পাচ্ছেন নেটিজেনরা। যদিও বাস্তবে নায়ক-নায়িকাদের সম্পর্ক যেমন ঝড়ের বেগে ভাইরাল হয়, তেমনি তাঁদের বিচ্ছেদের কথা শোনা মাত্রই তাঁদের নিয়ে চরম চর্চা চলে। সুতরাং এই ঘটনা প্রতিনিয়তই চলছে।

টলিপাড়ায় অনেকদিন ধরেই গুঞ্জন চলছে যে, ধারাবাহিকের সেটেই একে অপরকে মন দিয়ে বসেছেন রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। অর্থাৎ তাঁরাই এখন টলিপাড়ার নতুন জুটি। যদিও তাঁরা নিজেরা কখনই তাঁদের সম্পর্কে সিলমোহর দেন নি। কিন্তু প্রেম কি আর চাপা থাকে? তাঁদের প্রেম নিয়ে চর্চা সর্বত্র। আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা না করলেও তাঁদের ছবিতে স্পষ্ট, একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন যমুনা ঢাকি এবং তাঁর অনস্ক্রীন স্বামী। কিন্তু তার মধ্যেই বড় ভুল করে বসলেন শ্বেতা। কী ঘটল?

রুবেল নয়, অন্য কাউকে ‘প্রিয়তম’ বলে বসলেন নায়িকা। কি অঘটন! না চিন্তার কোনও বিষয় নেই। দিন কয়েক আগেই ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে এসেছিলেন শ্বেতা। তাঁর নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’-এর প্রচারে। ওই মঞ্চে তাঁর সঙ্গী ছিলেন পর্দার স্বামী হানি বাফনা। আর দিদি নং ওয়ান-এর বিখ্যাত খেলা, কানে হেডফোন দিয়ে কেউ প্রতিযোগীকে শব্দ বলবে, আর বুঝে উত্তর দিতে হবে প্রতিযোগীকে। তেমনই হানি শব্দ বললেন আর বুঝে উত্তর দিতে হবে শ্বেতাকে। তখনই কানে হেডফোন দিতেই মজা করে বসলেন রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন “হানিকে কী বলতে ইচ্ছে হচ্ছে?” সঙ্গে সঙ্গে নায়িকা বলে বসেন, “হানি বানি, হানি তোকে জানি, তু মেরি ল্যায়লা।” ব্যস তাতেই গন্ডগোল। প্রসঙ্গত, হানি আর শ্বেতা জুটিকে প্রথমবার দর্শক টেলিভিশনের পর্দায় দেখবেন নতুন মেগা ‘সোহাগ জল’-এ। অন্য দিকে রুবেলও ব্যস্ত নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র শুটিং নিয়ে।

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা