‘বিরাট’ রানের পাহাড়ের সামনে বাংলাদেশ, জয়ের টার্গেট ৪১০

কোহলি ৯১ বলে করেন ১১৩

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  নিয়মরক্ষার ম্যাচে জ্বলে উঠল ভারত। আট উইকেট হারিয়ে ভারত তোলে ৪০৯ রান। এই ম্যাচে সব থেকে বেশি নজর ছিল বিরাট কোহলির দিকে। কোহলি ৯১ বলে করেন ১১৩। এর মধ্যে ১১টি চার এবং দুইটি ওভার বাউন্ডারি। বাকিদের পারফরম্যান্স তেমন উল্লেখযোগ্য নয়। শ্রেয়স আইয়ার করেছেন মাত্র তিন রান। আট রান করে আউট হন কেএল রাহুল। শার্দুল ঠাকুর করেন মাত্র তিন।

এদের তুলনায় কিছুটা হলেও ভালো পারফর্ম করেন ওয়াশিংটন সুন্দর। ২৭ বলে করেন ৩৭ রান। টাইগারদের এমন কোনও বোলার নেই, যাকে ভারতীয় ব্যাটারদের হাতে মার খেতে হয়নি। মুস্তাফিজুর ১০ ওভারে দিয়েছেন ৬৬রান। নয় ওভারে ৮৯ রান দিয়েছেন তাকসিন আহমেদ। ১০ ওভার বল করে ৭৬ রান দিয়েছেন মেহেদি হাসান।ইবাদৎ হোসেনের পারফরম্যান্স আরও ভালো। মাত্র নয় ওভার বল করে দিয়েছেন ৮০ রান। আতিফ এবং মাহমাদুল্লা একটি করে ওভার করেন। আতিফ দিয়েছেন ১৪ রান এবং মাহমাদুল্লা ১১ রান।তৃতীয় একদিনের ম্যাচ খাতায় কলমে সৌজন্যের হলেও বাংলাদেশ চাইবে কোহলিদের হোয়াইট ওয়াশ করতে। অন্যদিকে, সিরিজের শেষ ম্যাচ জয় করে ভারত কিছুটা হলেও মুখ রক্ষার চেষ্টা করবে। বিরাট কিছু অঘটন না ঘটলে  নিয়মরক্ষার ম্যাচে ভারতের জয় প্রায় নিশ্চিত। ক্রীড়ামহলের মতে নিয়মরক্ষার ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা ৯৩ শতাংশ, বাংলাদেশের মাত্র ছয় শতাংশ। 

আরও পড়ুন ভারতের বোলিং একেবারে থার্ডক্লাস, এমন বিস্ফোরক উক্তি কার?

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন