অস্ট্রেলিয়ায় বন্দুকবাজের গুলিতে দুই পুলিশ আধিকারিক সহ নিহত তিন

আক্রমণের পরেই স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশিতে গিয়ে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন দুই পুলিশ আধিকারিক। তাঁদের পাশাপাশি এক বেসামরিক ব্যক্তিও বন্দুকবাজের শিকার হয়েছেন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পশ্চিম উইয়াম্বিলে। ওই অতর্কিতে আক্রমণের পরেই স্থানীয় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকবাজকে পাকড়াও করা সম্ভব হয়নি। বন্দুকবাজের হাতে দুই পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় মর্মাহত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। তিনি দিনটিকে হৃদয়বিদারক বলে আখ্যা দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এদিন স্থানীয় সময় বিকেল চারটে ৪০ নাগাদ এক নিখোঁজ ব্যক্তির দিন ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার দূরের কুইন্সল্যান্ডের পশ্চিম উইয়াম্বিলে তল্লাশিতে গিয়েছিল পুলিশের একটি দল। সন্দেহজনক বাড়ির  কাছাকাছি পৌঁছলে একটি বাড়ির ভিতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আচমকা গুলি ছুটে আসায় কিছুটা হতচকিত হয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। কেউ কিছু বুঝে ওঠার আগে দুই জন পুলিশ আধিকারিক মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে একজন নিরীহ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল জরুরি সাংবাদিক সম্মেলনে জানান, ‘ঘটনাস্থলে চার জন পুলিশ আধিকারিক হাজির ছিলেন। তাদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হন। দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।  বন্দুকবাজকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। বাড়তি পুলিশ পাঠানো হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা