আচমকাই বাঙ্কারে আশ্রয় নিলেন পুতিন, কারণ কী?

রুশ প্রেসিডেন্টের বাঙ্কারে আশ্রয় নেওয়া নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: দশ মাস হতে চলল তবুও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করতে পারেনি রুশ সেনারা। বরং প্রথম দিকে দখল করা বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে। পরিস্থিতি ক্রমশই রুশ সেনার বাইরে চলে যাচ্ছে। আর তার মধ্যেই আচমকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাঙ্কারে সরিয়ে নিয়ে গিয়েছেন নিরাপত্তা রক্ষীরা। রুশ প্রেসিডেন্টের বাঙ্কারে আশ্রয় নেওয়া নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

গত সোমবারই বার্ষিক সাংবাদিক সম্মেলন বাতিল করেছিলেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, ‘বার্ষিক সাংবাদিক সম্মেলন করবেন না রুশ প্রেসিডেন্ট।’ যদিও কী কারণে পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করা হল, তা নিয়ে মুখ খুলতে চাননি। গত এক যুগের মধ্যে এই প্রথম বার্ষিক সাংবাদিক সম্মেলন বাতিল করলেন পুতিন।

সূত্রের খবর, ঠাণ্ডার কারণে ক্রেমলিনের একাধিক আধিকারিক এক আজানা ফ্লু’তে আক্রান্ত হয়েছেন। কাজকর্ম কার্যত লাঠে উঠেছে। ছোঁয়াচে ফ্লু যাতে প্রেসিডেন্টের শরীরে সংক্রমণ ঘটাতে না পারে তার জন্য তাঁকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওই বাঙ্কার থেকেই সরকারি কাজকর্ম সারবেন পুতিন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা