চিনে ফের ভয় ধরাচ্ছে করোনা, হাসপাতালে শয্যা সঙ্কট তীব্র, ছুটিতে ডাক্তাররা

লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময় যত গড়াচ্ছে, চিনের করোনা পরিস্থিতি ততই সঙ্কটজনক হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের সংস্পর্শে আসায় চিকিৎসক, নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িতরাও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। যাদের শরীরে সামান্য উপসর্গ দেখা দিচ্ছে, তারাও হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ছুটে যাচ্ছেন। বহু চিকিৎসক, নার্স এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা বাড়ি চলে যাচ্ছেন।

চিনে নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় প্রশাসনের তরফ থেকে চিনের বিভিন্ন প্রদেশে জারি হয়েছিল কড়া বিধিনিষেধ। সেই বিধিনিষেধের ধাক্কায় সেই সব এলাকার বাসিন্দাদের জীবনে নাভিশ্বাস উঠে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু হাড়হিম করা ছবি। একটি ছবিতে দেখা যায়, এক বৃদ্ধি আবাসনের ভিতর থেকে দরজা অর্ধেক খুলে থালা বের করে খাবার চাইছেন। হাসপাতালে শয্যার অভাব থাকায় এক গর্ভবতীকে রাস্তায় বেঘোরে মরতে হয়। সেই সব ঘটনার নিরিখে বেজিং বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ফের করোনার দৈনিক সংক্রমণ অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। কিছুদিন আগেও চিন সরকার বিমানবন্দর, রেল স্টেশনে বসিয়েছিল অস্থায়ী করোনা পরীক্ষা কেন্দ্র। কিন্তু পরিস্থিতি এখন হাতে বাইরে বেরিয়ে যাওয়ায় চিন হাল ছেড়ে দিয়েছে।

চিনের ভাইরাস বিশেষজ্ঞরা সিঁদুরে মেঘ দেখছেন। তারা বলছেন, করোনার কড়া বিধিনিষেধের প্রতিবাদে যারা পথে নেমেছিল, বিধিনিষেধ শিথিল করায় তাদের হয়তো জয় হয়েছে। কিন্তু দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।  

আরও পড়ুন বিধিনিষেধ শিথিল হতেই চিনে ফের বাড়ছে করোনার সক্রমণ

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা