IPL : নিলামে অংশ নিয়েও বিক্রি হননি শাকিব

বাংলাদেশের তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও বেশ বড় ধাক্কা ছিল আইপিএলের নিলামে শাকিবের বিক্রি না হওয়ার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে(Bengaluru) চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বসেছিল আইপিএলের নিলাম আসর যা IPL Auction 2022 নামেই পরিচিত। দুই দিনের সেই আসর বসেছিল ১২ ও ১৩ ফেব্রুয়ারি। সেই নিলামেই নজর কেড়েছিলেন বিদেশের বেশ কিছু ক্রিকেটার। যাদের মধ্যে ছিলেন বাংলাদেশের(Bangladesh) অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান(Shaqib Al Hasan)। তাঁর বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। বাংলাদেশের সেরা অলরাউন্ডার এবং ক্রিকেট বিশ্বের অন্যতম ধারাবাহিক পারফর্মার যে ভারতের এই ক্রীড়াযজ্ঞে তাঁর খেলার কোনও দামই পাবেন না সেটা বোঝাই যায়নি নিলামের শুরুতে। কিন্তু পর পর দুই দিনই তিনি অবিক্রি(Unsold) হয়েই থেকে যান। যা বাংলাদেশের তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও বেশ বড় ধাক্কা ছিল। অনেকেই মনে করেন এই ঘটনার পিছনে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীণ কূটনীতিও দায়ী, শাকিব যার শিকার হয়েছিলেন।

যদিও এর পাল্টা যুক্তি দিয়ে অনেকেই দাবি করেছিলেন যে, আইপিএলের নিলাম আবেগ দিয়ে হয় না। ফ্র্যাঞ্চাইজিদের যুক্তি দিয়ে হয়। নিজের প্রয়োজনমতো ক্রিকেটার নির্বাচন করেন তাঁরা। সেখানেই কার্যত জায়গা হয়নি আধুনিক ক্রিকেটের অন্যতম এই সেরা অলরাউন্ডারের। স্বাভাবিক ভাবেই আইপিএলে শাকিবের খেলা দেখা থেকে বঞ্চিত থাকেন আইপিমের দর্শকদের পাশাপাশি ক্রিকেট প্রেমীরা। তবে বাংলাদেশের অনান্য ক্রিকেটাররা বিক্রি হয়েছেন আইপিলে। ওই নিলামে শাকিবকে কেন ১০টি দলের কেউই কিনতে চাননি তা নিয়ে কোনও দলের তরফেই সেভাবে যেমন কেউ মুখ খোলেননি তেমনি শাকিব নিজেও এই বিষয়ে সেভাবে কাউকে কিছু বলেননি। সংবাদমাধ্যমকে তো নয়ই। তবে এই ঘটনা যে তাঁকে রীতিমত ধাক্কা দিয়েছিল সেটা জানাতে ভোলেননি।

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত

ঝড়-বৃষ্টির তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

8000 mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে iQOO 15T, কবে আসছে বাজারে?

বরফে ঢাকা আর্কটিকের আইসল্যান্ড দ্বীপেও পৌঁছৈ গেল মশা

দেশের এই পাঁচ মন্দির বিশেষ সময়ে পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ, জানেন কোনগুলি?

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

বিদেশ না যাওয়ার দুঃখ ঘোচাবে দেশের এই গন্তব্য, মিলবে অতুলনীয় অভিজ্ঞতা

চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রীয় সরকারের, কেন এমন সিদ্ধান্ত?

মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন শিশুকে? জানুন কি ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে…