ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজকাল সুস্থ থাকতে এবং ফিটনেস বজায় রাখতে বিশ্বজুড়ে পুষ্টিবিদরা ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখার পরামর্শ দিচ্ছেন। তবে প্রোটিন খাওয়া মানেই শুধু মেপে মেপে গ্রাম হিসাব করে লক্ষ্য পূরণ করা নয়। আপনি কোন উৎস থেকে প্রোটিন নিচ্ছেন, কতটুকু খাচ্ছেন এবং তার সাথে অন্যান্য পুষ্টির ভারসাম্য ঠিক আছে কি না, তা জানা জরুরি।

ডায়েটের ৬টি সাধারণ ভুল

শুধু রাতের খাবারে প্রোটিন খাওয়া

অনেকে সকাল ও দুপুরে প্রচুর কার্বোহাইড্রেট খেলেও রাতে বেশি প্রোটিন খান। এর ফলে সারাদিন শরীরে প্রোটিনের সঠিক বণ্টন হয় না।

প্রোটিনের গুণগত মান না বোঝা

সব প্রোটিনের হজমক্ষমতা এবং এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের (EAA) গঠন এক হয় না। ডাল বা দুগ্ধজাত খাবার ছাড়া শুধু সাদা ভাতের মতো রিফাইন করা চালের ওপর নির্ভর করলে শরীরে প্রোটিনের ভারসাম্য বিঘ্নিত হয়।

পরিমাপ বা সার্ভিং সাইজ না জানা

কোনো খাবার স্বাস্থ্যকর বা প্রোটিন-যুক্ত হলেই যে প্রতি সার্ভিংয়ে প্রচুর প্রোটিন থাকবে, এমন নয়। প্যাকেটের বিজ্ঞাপনের চমক না দেখে পুষ্টিগুণ বা নিউট্রিশন লেবেল পড়ার অভ্যাস করা জরুরি।

খাবারের সামগ্রিক ভারসাম্য নষ্ট করা

প্রোটিন বেশি খাওয়ার জন্য ফাইবার, ভালো ফ্যাট, ভিটামিন এবং খনিজের পরিমাণ কমিয়ে দিলে চলবে না।পর্যাপ্ত শাকসবজি, ফল ও জল ছাড়া উচ্চ-প্রোটিন ডায়েট শরীরের ক্ষতি করতে পারে।

প্রোটিন ড্রিংকসের ওপর অতিরিক্ত নির্ভরতা

 সুষম খাবারের বিকল্প হিসেবে কেবল প্রোটিন শেক বা সাপ্লিমেন্টের ওপর নির্ভর করা বড় ভুল।

খাবার তৈরির সঠিক পদ্ধতি না জানা

ডাল জাতীয় খাবার রান্নার আগে ভিজিয়ে রাখা, অঙ্কুরিত করা (sprouts) বা ফার্মেন্টেশন করা উচিত। এতে পুষ্টির শোষণ বাড়ে এবং হজম ভালো হয়।

খাবারে প্রোটিন বাড়ানোর সহজ উপায়:

দামী খাবার না কিনেও আমাদের রোজকার চেনা খাবারের মাধ্যমেই প্রোটিনের চাহিদা পূরণ সম্ভব:

উদ্ভিজ্জ উৎস: ডাল, রাজমা, ছোলা, পনির, টক দই, টোফু এবং সয়াবিন।

প্রাণীজ উৎস: ডিম, মাছ এবং চিকেন ।

পুষ্টির ভারসাম্য বজায় রাখতে কিছু সেরা ফুড কম্বিনেশন:

ডাল + ভাত + সবজি- পরিপূরক প্রোটিন, ফাইবার এবং মাইক্রোনিউট্রিয়েন্টস।

মুগ ডাল চিল্লা + দই- উদ্ভিজ্জ ও ডেইরি প্রোটিনের সাথে অতিরিক্ত ফাইবার।

পনির/টোফু + সবজি + রুটি-  প্রোটিন, ফাইবার এবং প্রয়োজনীয় খনিজ।

ডিম + হোল-গ্রেন টোস্ট + ফল -উচ্চমানের প্রোটিন, ফাইবার এবং এনার্জি।

প্রোটিনের প্রয়োজনীয়তা প্রত্যেকের শরীরের ওজন, বয়স, কাজের ধরণ এবং স্বাস্থ্যের ওপর নির্ভর করে। তাই  প্রোটিন না বাড়িয়ে নিজের শরীরের চাহিদা অনুযায়ী পরিমিত ও সুষম খাবার খাওয়া উচিত।

নিলামের আগে IPL-এর মেগা ট্রেড! মুম্বই ছেড়ে পঞ্জাবে হার্দিক, অর্শদীপকে পেল MI

বক্স অফিসে ‘রামায়ণ’-এর সুনামি, ৮০০ কোটির বেশি আয় করল রণবীরের সিনেমা

উধাও শীতের আমেজ! ভাইফোঁটাতেও ভিলেন হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ডায়েটে প্রোটিনের পরিমাণ বাড়াচ্ছেন? এড়িয়ে চলুন এই ৬টি ভুল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির