ঝাড়ফুঁকের নামে ২ নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত ১

অভিযুক্তের নামে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকাদের বাবা-মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝাড়ফুঁকটাই নিন্দনীয়। তার ওপরে ঝাড়ফুঁকের নামে যৌন নিগ্রহ। নিন্দনীয় সেই কাজের শিকার ২ নাবালিকা। পূর্ব বর্ধমানের ঘটনা। অভিযুক্তের নাম শ্যামসুন্দর সিংহ। তাকে গ্রেফতার (ARREST) করেছে মেমারি থানার পুলিশ। অন্যদিকে, জঘন্য ঘটনার খবর পকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। নাবালিকাদের পরিবারে দেখা গিয়েছে শোকের ছায়া।

জানা গিয়েছে, ওই দু’ই নাবালিকার বাড়ি মেমারির করন্দা এলাকার। ঘটনার দিন নাবালিকারা বাড়িতে একা ছিল। কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন তাদের বাবা-মা। ওই সময় বাড়িতে আসে এলাকারই বাসিন্দা শ্যামসুন্দর সিংহ। তারপরে ঝাড়ফুঁকের নামে চালায় জঘন্য যৌন নিগ্রহ। বাড়িতে নাবালিকাদের বাবা-মা ফিরলে সমস্ত কথা খুলে জানায় বড় মেয়ে। সে পঞ্চম শ্রেণির ছাত্রী। এরপরেই অভিযুক্তের নামে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকাদের বাবা-মা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা এবং তার মায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্তের মেডিক্যাল টেস্ট করা হবে। থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। বিচারক ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন