IND-BAN TEST: দ্বিতীয় টেস্টেও বাদ রোহিত, জানিয়ে দিল বোর্ড

চোট সারিয়ে উঠতে পারেননি রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি,  মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন না রোহিত শর্মা। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরকারিভাবে জানিয়ে দিল তাঁর না খেলার খবর। বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, রোহিত শর্মা পুরোপুরি চোট সারিয়ে উঠতে পারেননি। তাই, তাকে দ্বিতীয় টেস্টে খেলানো সম্ভব হবে না। দলের হয়ে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। 

প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রোহিত শর্মা। চোট এতটাই গুরুতর ছিল যে তাকে মুম্বই চলে আসতে হয়। মাঝে রোহিতের ব্যাপারে খবর ছিল, চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় টেস্টে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন।দিন কয়েকের মধ্যে রোহিত শর্মা বাংলাদেশ যাবেন। যোগ দেবেন স্কোয়াডে।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়ে দিল রোহিত শর্মা পুরোপুরি সুস্থ হতে পারেননি। তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ তেমনই। তাই, দ্বিতীয় টেস্টে ভারতীয় স্কোয়াড বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে তাকে ছাড়াই। দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। 

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বোর্ড এবং রোহিতের দায়িত্বে থাকা চিকিৎসকেরা মনে করছেন, ব্য়াটিং করতে রোহিতের তেমন সমস্যা নাও হতে পারে। কিন্তু ফিল্ডিং করতে গিয়ে শারীরিক সমস্যা হতে পারে রোহিত শর্মার। তাই, ঝুঁকি না নেওয়াই বাঞ্ছনীয়। তাদের পরামর্শ মেনে বিসিসিআই জানিয়ে দিল, দ্বিতীয় টেস্টেও বাদ রোহিত। 

আরও পড়ুন ফলোঅন এড়াতে লড়ছে বাংলাদেশ

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের