‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিমানবন্দরে তখন বোর্ডিংয়ের অপেক্ষায় যাত্রীরা। ঠিক সেই সময়েই  আচমকা  হাজির হলেন  মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের ( ICE) আধিকারিকরা। তারপরেই যে ঘটনা ঘটেছে তাতে হতবাক হয়ে গিয়েছেন উপস্থিত বাকি বিমান যাত্রীরা। অভিবাসন নিয়ে আমেরিকার বিমানবন্দরে ICE আধিকারিকদের অভিযানের সময় এক মহিলার কান্না, চিৎকার আর আকুতি মুহূর্তে বদলে দেয় গোটা পরিবেশ।  সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।  

বিদেশের মাটিতে অভিবাসন সংক্রান্ত কড়াকড়ি নতুন কিছু নয়। তবে আমেরিকার বিমানবন্দরের মধ্যে  মহিলার সঙ্গে যা ঘটেছে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চর্চা। ঘটনাটি আমেরিকার সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের। শনিবার (২১ নভেম্বর) সকালে আলাস্কা এয়ারলাইন্সের ১৩০৬ নম্বর বিমানে যাত্রীরা ওঠার সময়  হঠাৎ অভিযান চালায় ICE আধিকারিকরা। তাঁদের নিশানায় ছিলেন মেক্সিকোর নাগরিক রিকার্ডো লারোন্ডো মেন্ডোজা। ICE-এর দাবি, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি আমেরিকায় বসবাস করছিলেন। তাঁকে গ্রেফতার করতেই এই অভিযান চালানো হয়।  অভিযান চালনোর সময়ই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলাকে কান্নায় ভেঙে পড়ে চিৎকার করতে শোনা যায়। তাঁর দাবি, ICE আধিকারিকরা তাঁর মেয়েকে নিয়ে যাচ্ছেন। তাঁর কাছে ওয়ার্ক পারমিট রয়েছে বলেও বারবার  দাবি করতে থাকেন তিনি। এমনকী আধিকারিকদের পা জড়িয়ে ধরে আটকানোর চেষ্টা করেন ওই মহিলা। 

ICE-এর দাবি, এই ঘটনার সময় সোফিয়া হার্নান্দেজ মেহিয়া নামে আরও এক মেক্সিকান নাগরিক কর্মরত আধিকারিকদের  লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। অভিযোগ, তাঁরও ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছিল। এরপর তাঁকেও আটক করা হয়।  এই ঘটনার জেরে লস অ্যাঞ্জেলেসগামী আলাস্কা এয়ারলাইন্সের বিমানটির উড়ানে দেরি হয়। বিমান সংস্থার দাবি, এই অভিযানের বিষয়ে আগে থেকে তাদের কিছু জানানো হয়নি। যাত্রী ও কর্মীদের জন্য ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক ও আতঙ্কের ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পোর্ট অফ সিয়াটলের সঙ্গে কাজ করছে তারা। অন্যদিকে, ওয়াশিংটনের গভর্নর বব ফার্গুসন ICE-এর অভিযানের পদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভাইরাল ভিডিওটি ভয়াবহ এবং শিউরে ওঠার মতো। অভিবাসন নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তার ব্যবস্থা কার্যকর হওয়ার পাশাপাশি মানবিকও হওয়া প্রয়োজন। ICE-এর বর্তমান পদ্ধতি সেই মানদণ্ড পূরণ করছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা