মাত্র ৩৮ মিনিটেই খেলখতম, পাকিস্তানের হারিয়ে টেস্টসিরিজ ইংল্যান্ডের

সিরিজের ফলাফল ৩-০

Share:

আন্তজার্তিক ডেস্ক: জয়ের জন্য দরকার ছিল মাত্র ৫৫ রান। মাত্র ৩৮ মিনিটের মধ্যে লক্ষ্যপূরণ ইংল্যান্ডের। ম্যাচ জয়, সঙ্গে সিরিজ জয়। শেষ টেস্টেও কোনও নজির গড়তে পারল না পাকিস্তান। তিন টেস্টের সিরিজের তিনটি দখল করে নিল ইংল্যান্ড। দলের এই পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারেরা রীতিমতো ফুঁসছে। দেশের মাটিতে এভাবে অতীতে কখনও হারতে হয়নি পাকিস্তানকে। এর আগে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারত হয়েছে। পর পর হারের ধাক্কায় জেরবার পাকিস্তান শিবির।

শুধু ব্যাটিং নয়, এক তরুণ বোলারের ইনসুইংয়ে পাকিস্তান কার্যত ল্যাজে-গোবরে। একা ১৮ বছরের রেহান আহমেদ মাত্র ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। তরুণের বোলিংয়ের সামনে পাকিস্তানের একজন ব্যাটসম্যানও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। শেষবার ইংল্যান্ড পাকিস্তান গিয়েছিল ২০০৫-য়ে। সেই হিসেবে ১৭ বছর বাদে পাকিস্তানে খেলতে গিয়েছে ইংল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে ইংল্যান্ড পাকিস্তান যেতে অস্বীকার করেছিল।

একে রানের পাহাড়, তার ওপর শাহিন আফ্রিদির মতো বোলার না থাকায় পাকিস্তান বেশ চাপে ছিল। ইংল্যান্ড প্রথম দিনেই ৫০০ রান করে ফেলে।  চার ব্যাটার জ্যাক ক্রলে, ওলি পপ, হ্যারি ব্রুক এবং ডাকেট শতরান করেন। রান তাড়া করতে গিয়ে পাকিস্তান রীতিমতো চাপে পড়ে যায়।

পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড প্রথম টেস্টে জয় পেয়েছিল ৭৪ রানে, দ্বিতীয় টেস্ট তারা জেতে ২৬ রানে। প্রথম টেস্ট হয়েছিল রাওয়ালপিন্ডিতে। মুলতানে দ্বিতীয় টেস্ট। 

আরও পড়ুন দ্রুততম ডবল সেঞ্চুরি ঈশানের, ভাঙলেন গেইলের রেকর্ড

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা