আইপিএলে নতুন নিয়ম ঘোষণা বোর্ডের

আসন্ন আইপিএলে নতুন নিয়ম কার্যকর হবে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আইপিএল শুরুর আগে বড় ধরনের নিয়ম বদল করল বিসিসিআই। আসন্ন আইপিএল থেকে শুরু হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার।  যে কটি দল অংশ নিচ্ছে, তাদের ই-মেল করে নতুন নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হল।

খেলা শুরুর আগে সংশ্লিষ্ট দলের অধিনায়ক ইম্প্যাক্ট প্লেয়ারের নাম ঘোষণা করতে পারেন অথবা ম্যাচ শুরুর হওয়ার প্রথম ওভার শেষে। অধিনায়ক ইম্প্যাক্ট প্লেয়ারের নাম ঘোষণা করতে পারেন। তবে অবশ্যই তাকে ভারতীয় হতে হবে। ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য একজন বোলারের নাম যেমন সুপারিশ করা যেতে পারে, সুপারিশ করা যেতে পারে একজন ব্যাটসম্যানকেও। তবে ইম্প্যাক্ট প্লেয়ার কোনওভাবেই অধিনায়ক হতে পারবেন না। আউট হয়ে যাওয়া কোনও খেলোয়াড়কেও ইম্প্যাক্ট প্লেয়ারের জন্য সুপারিশ করা যেতে পারে। বোর্ড এও জানিয়েছে, ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়কে তুলে পরিবর্ত হিসেবে ইম্প্যাক্ট খেলোয়াড়কে পাঠালে, যাকে তুলে নেওয়া হল, সে আর সেদিনের ম্যাচে খেলতে পারবে না। খেলা চলাকালীন ইম্প্যাক্ট প্লেয়ার চোট পেলে বা আঘাত পেলে তার ক্ষেত্রে বর্তমান নিয়ম কার্যকর হবে। সেই নিয়মের কোনও বদল করা হচ্ছে না। 

এবারের আইপিএলের নিলাম হবে কোচিতে আগামী শুক্রবার। নিলামের বেস প্রাইস তিনটি, এক কোটি, দেড় কোটি এবং দুই কোটি। কে কোন ক্রিকেটারকে কত টাকা দিয়ে কিনে নিল, তা দেখার জন্য আপাতত শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন আইপিএল নিলাম এবার কোচিতে

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন