১৯ বছর বাদে জেলমুক্তি কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভারাজের

২০০৩ সাল থেকেই নেপালের জেলে বন্দি ছিল দুনিয়া কাঁপানো কুখ্যাত খুনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: দীর্ঘ ১৯ বছর বাদে জেল থেকে ছাড়া পাচ্ছেন কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভারাজ। স্বাস্থ্যের কারণে তাকে জেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছে নেপালের সুপ্রিম কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যেই কুখ্যাত খুনিকে জেল থেকে মুক্তি দিয়ে ফ্রান্সে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতি। ১৯৭৫ সালে আমেরিকান পর্যটক কোনি জো বোরনজিক ও কানাডিয়ান পর্যটক লরেন্ট ক্যারিয়ারকে খুনের দায়ে চার্লস শোভারাজকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল নেপালের কাঠমাণ্ডুর ভক্তপুর আদালত। পাশাপাশি ভুয়ো পাসপোর্ট নিয়ে প্রবেশের দায়ে আরও এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কুখ্যাত সিরিয়াল কিলারকে। ২০০৩ সাল থেকেই নেপালের জেলে বন্দি ছিল দুনিয়া কাঁপানো কুখ্যাত খুনি।

ঠাণ্ডা মাথায় একের পর এক বিদেশি পর্যটককে খুন করে সত্তরের দশকে খবরের শিরোনামে উঠে এসেছিলেন  ফরাসি নাগরিক চার্লস শোভারাজ। ১৯৭২ থেকে ১৯৭৬ সালে এশিয়ার বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির পর্যটকদেরই নিশানা করেছিলেন। তার হাতে খুন হওয়া দুই মহিলা পর্যটককে বিকিনি পরিহিত অবস্থায় পাওয়া গিয়েছিল। যে কারণে বিকিনি কিলার হিসেবেও পরিচিতি পেয়েছিলেন শোভরাজ। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ সহ ১৩ ভাষায় অনর্গল কথা বলতে পারার সুবাদেই একের পর এক পর্যটককে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

এক সময়ে ভারতেও ঘাঁটি গেড়েছিল। মাদক পাচার, খুন সহ নানা অভিযোগে ২১ বছরের জেলের সাজা হয়েছিল তার। কুখ্যাত অপরাধীকে বন্দি করা হয়েছিল তিহাড় জেলে। ১৯৮৬ সালে  জেলের নিরাপত্তা রক্ষীদের ফাঁকি দিয়ে উধাও হয়ে গিয়েছিল। ২২ দিন বাদে গোয়া থেকে শোভরাজকে গ্রেফতার করা হয়। ২০০৩ সালে কাঠমাণ্ডুর এক ক্যাসিনোর সামনে থেকে দুই বিদেশি পর্যটককে খুনের দায়ে তাকে গ্রেফতার করে নেপাল পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা