চিনে করোনায় দৈনিক আক্রান্ত হতে পারেন ৩৭ লক্ষ মানুষ

দৈনিক পাঁচ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে। 

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনে করোনায় দৈনিক আক্রান্ত হতে পারেন ৩৭ লক্ষ মানুষ। আগামী বছরের জানুয়ারি মাসেই মারণ ভাইরাসের নৃশংস তাণ্ডবের সাক্ষী থাকতে পারে শি চিনফিংয়ের দেশ। বৃহস্পতিবার এমনই দাবি করেছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এয়ারফিনিটি। শুধু আক্রান্তের নিরিখেই নয়, এশিয়ার শক্তিশালী দেশটি শতাব্দীর ভয়াবহ মৃত্যুমিছিলেরও সাক্ষী হতে চলেছে বলে গবেষকদের দাবি। দৈনিক পাঁচ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে জানানো হয়েছে।  যদিও পশ্চিমী দেশগুলির গবেষণা সংস্থার এমন দাবিকে উদ্দেশপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন।

গত কয়েকদিন ধরেই জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া সহ একাধিক দেশে করোনার সংক্রমণ বেলাগাম হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় শুধু জাপানেই নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৮৪ হাজারের বেশি মানুষ। চিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা তিন হাজারের গণ্ডি ছাড়িয়েছে। শি চিনফিংয়ের দেশে করোনার যে উপরূপ শনাক্ত হয়েছে সেই বিএফ.৭ তা ডেল্টার চেয়েও ভয়াবহ বলে দাবি করছেন ভাইরাস বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, করোনার আঁতুরঘরে নতুন করে তাণ্ডব চালিয়ে মারণ ভাইরাস সব হিসেব-নিকেশ উল্টে যেতে পারে।

চিনে করোনা কীভাবে তাণ্ডব চালাতে পারে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই আমেরিকা, লন্ডন সহ চিন বিরোধী দেশগুলির একাধিক গবেষণা সংস্থার পক্ষ থেকে আগাম পূর্বাভাস দেওয়া হচ্ছে। একাধিক গবেষণা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী তিন মাসে করোনার তিন ঢেউয়ে চিনে অন্তত ২০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে। শিগগিরই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা