তুনিশার মৃত্যু ‘লাভ জিহাদ’-এর কারণে হলে অবশ্যই দোষী শাস্তি পাবে: বিজেপি বিধায়ক রাম কাদম

আত্মহত্যার কারণ কী লাভ-জিহাদ নাকি অন্য কোনো সমস্যা আছে। তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে, তবে তুনিশা শর্মার পরিবার শতভাগ ন্যায়বিচার পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার বিকেল সাড়ে ৩ টে নাগাদ মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইতে জনপ্রিয় সিরিয়াল ‘আলিবাবা’-র শ্যুটিং সেটে টি-বিরতির সময় কো-স্টার শীজান মহম্মদ খানের মেক-আপ রুমের ভেতরের বাথরুম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্ হাসপাতালে অভিনেত্রীর মৃত্যু ঘোষণার পরেই পুলিশি তদন্ত শুরু হয়। পুলিশ সেটে এসে নানা জিজ্ঞাসাবাদ করেন সকলকে। অভিনেত্রীর ফোন চেক করা থেকে শুরু করে তিনি মৃত্যুর আগে কার সঙ্গে কথা বলেছিলেন সবটাই তদন্ত শুরু করে। তবে আত্মহত্যা নাকি খুন করা হয়েছিল অভিনেত্রীকে তা জানতে অভিনেত্রীর মহদেহ ময়নাতদন্তে পাঠানো হয় গতকাল রাত দেড়টা নাগাদ।

অভিনেত্রীর মায়ের অভিযোগ, আলিবাবার কো-স্টার শীজান মহম্মদ খানের সঙ্গে তাঁর মেয়ের প্রেম ছিল। অভিনেতাই আত্মহত্যার প্ররোচনা করেছেন তুনিশাকে। পুলিশের কাছে অভিনেত্রীর মায়ের অভিযোগের পর মুম্বই পুলিশ শীজান কে গ্রেফতার করে। তুনিশার অন্য এক কো স্টার জানান, তুনিশার সঙ্গে শীনাজের গভীর প্রেম ছিল, ১৫ দিন আগে গ্রেফতার হওয়ার পর অভিনেত্রী মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন, সেই জন্যই তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে তুনিশার প্রেগন্যান্সি নিয়েও গুঞ্জন উঠলে পোস্টমর্টেমের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিনেত্রী আত্মহত্যা করেছেন এবং গলায় ফাঁস লাগার পরেই তিনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাম কদম রবিবার জানিয়েছেন মহারাষ্ট্রে হাই প্রোফাইল অভিনেত্রীর আত্মহত্যা যদি “লাভ জিহাদ”-এর কারণে হয় তাহলে বিষয়টা অনেক দূর গড়াবে। অভিনেত্রীর মায়ের কথায়, শীজানই তুনিশাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এফআইআর দায়ের করার পর মুম্বই পুলিশ জানিয়েছে, মামলাটির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে, এবং সমস্ত কোণে দেখা হবে।

রাম কদমের কথায়, দোষীদের রেহাই দেওয়া হবে না, এবং তুনিশা শর্মার পরিবার ন্যায়বিচার পাবে। তাঁর কথায়, “আত্মহত্যার কারণ কী লাভ-জিহাদ নাকি অন্য কোনো সমস্যা আছে। তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে, তবে তুনিশা শর্মার পরিবার শতভাগ ন্যায়বিচার পাবে। আর যদি এটি লাভ জিহাদের ঘটনা হয়। পুলিশ তদন্ত করবে এর পেছনে কোন সংগঠন রয়েছে এবং কারা ষড়যন্ত্রকারী সবটাই চিরুনি তল্লাশি করা হবে।” শীজান মহম্মদ খানকে আজ বিকেলে মুম্বইয়ের ভাসাই আদালত চার দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। অভিনেতার আইনজীবী শরদ রাই গণমাধ্যমকে জানিয়েছেন, “যাই হয়েছে, পুলিশ ও আদালত কাজ করছে। তাঁকে (শিজান খান) আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।”

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ