Putin: ইউক্রেনের সঙ্গে সমঝোতা চায় রাশিয়া :পুতিন

রুশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেরুদণ্ড সোজা করে লডা়ই চালিয়ে যাওয়া ইউক্রেনের সঙ্গে সমঝোতাই চাইলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, রুশ-ইউক্রেন সংঘাতের আবহে যে সব দেশ এই সংঘাতের অবসান ঘটাতে সক্রিয় হয়েছিল, তারা যদি আবার উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসতে চায়, তাহলে মস্কো আপত্তি করবে না। তবে সম্মানজনক শর্তে রাশিয়া এই যুদ্ধের ইতি টানতে আগ্রহী। আগে যারা মধ্যস্থতার জন্য এগিয়ে এসেছিল, তারা এবার এগিয়ে আসবে কি না, সেটা তাদের বিষয়। তবে তারা মধ্যস্থতায় এগিয়ে এলে রাশিয়া আলোচনার টেবিলে বসতে রাজি। প্রেসিডেন্ট পুতিনের এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, যে উদ্দেশ্য নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনা অভিযান শুরু করেছিল, সে উদ্দেশ্য সঠিক। অভিযান ঠিক পথেই এগোচ্ছে। রাশিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ছিল আমার কাঁধে। সেই দায়িত্ব যথাযথভাবে রুশ সেনা পালন করেছে। প্রেসিডেন্ট পুতিন আচমকাই কেন সমঝোতার প্রস্তাব দিলেন, তা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়া এর আগেও ইউক্রেনের সঙ্গে সমঝোতা চেয়েছিল। কিন্তু কিয়েভ এবং পশ্চিমের রাষ্ট্ররা তাদের সিদ্ধান্তে অটল থাকায় রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 

পুতিনের এই বিবৃতি এল এমন সময় যেদিন কিয়েভে ক্রিশমাসেও হামলা চালিয়েছে রুশ সেনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় প্রাণ হারিয়েছেন ১০জন। 

আরও পড়ুন অন্ধকার ক্রিশমাসে মিরাকেল দেখাব: জেলেনস্কি

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা