Japan: জাপানে ভয়াবহ তুষারপাত, হত ১৭

বহু এলাকায় অন্ধকারে ডুবে রয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ তুষারপাত জাপানে। প্রাণ হারিয়েছেন ১৭জন। আহত বহু। তবে তাদের সংখ্যা কত, সে ব্যাপারে কিছু জানা যায়নি। জাপানের রাস্তা-ঘাট বরফে ঢাকা পড়ে গিয়েছে। সে দেশের সরকারি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, তুষারঝড়ে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিদ্যুৎ সংস্থার কর্মীরা সেই সব এলাকায় যেতে পারছেন না। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি।

জানা গিয়েছে, ১৭ জনের মধ্যে শুধু শনিবার ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত তুষারঝড়ে জখম ৯৩জন। তুষারপাতের ফলে বিমান ও ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে অধিকাংশ উডা়ন। ২০ হাজারের বেশি বাড়ি অন্ধকারে ডুবে রয়েছে।

ভয়াবহ তুষারপাত হয়েছে আমেরিকাতেও। তুষারপাতে প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত ২২ জন। তুষারপাতের কারণে বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। অধিকাংস এলাকা ডুবে রয়েছে অন্ধকারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন আমেরিকা সাক্ষী থাকবে ভয়াবহ তুষারপাতের। দৃশ্যমানতা শূন্যে নেমে আসায় বিমান পরিষেবা মাঝে-মধ্যেই স্থগিত রাখতে হচ্ছে। আবহাওয়া দফতর এবং সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর থেকে বলা হয়েছে, বিশেষ প্রয়োজন না হলে কেউ যে রাস্তায় না যায়। তুষারঝড়ে আটকে পড়া মানুষদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বেশ কয়েকটি এলাকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। 

আরও পড়ুন তুষারপাতে নাথুলাতে আটকে ১২০০ পর্যটক

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা