Sunil Gavaskar: সুনীল গাভাস্করের মায়ের জীবনাবসান

রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মাতৃহারা হলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। বয়স হয়েছিল ৯৫ বছর। পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সুনীল গাভাস্করের মা মীনা। রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গাভাস্কর বর্তমানে রয়েছেন বাংলাদেশে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতে টেস্ট সিরিজ ও একদিনের ম্যাচের ধারাভাষ্য দিতে তিনি সেখানে রয়েছেন। গাভাস্করকে জানিয়ে দেওয়া হয় মায়ের মৃত্যুসংবাদ।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গাভাস্করের কেরিয়ারের পিছনে তাঁর মা মীনার বিশেষ অবদান রয়েছে। শৈশবে মায়ের সঙ্গে টেনিস বল নিয়ে ক্রিকেট খেলতেন লিটল মাস্টার। জানা গিয়েছে, শৈশবে টেনিস বল নিয়ে ক্রিকেট খেলার সময় বল আচমকাই মায়ের নাকে লাগলে রক্ত বেরতে শুরু করে। শাড়ি দিয়ে রক্ত মুছে ফের ছেলের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠে মীনা।  উল্লেখ করার মতো বিষয় হল, যার জন্য সুনীল গাভাস্কার  লিটল মাস্টার হয়েছিেন, সেই মা কিন্তু তাঁর ছেলের খেলা একটি ম্যাচও দেখেননি। ছেলের অবসরের পর মা জানান, তিনি মনে করতেন মাঠে গেলে ছেলে তাড়াতাড়ি আউট হয়ে যাবে। 

জানা গিয়েছে সুনীল গাভাস্করের মা এর আগেও একবার অসুস্থ হয়ে পড়ে ছিলেন। সে কারণে লিটল মাস্টারের পক্ষে গত আইপিএল-য়ের শেষ কয়েকটি ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যায়নি।

জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গত কয়েকদিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  ৯৫ বছর বয়সে থামল  ইনিংস। 

 

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের