S. Korea: ক্যানসারের থেকেও ভয়ঙ্কর ব্রেন-ইটিং অ্যামোবিয়া, দঃকোরিয়ায় মৃত এক

হামলা চালায় ভারতেও

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশ্ব আতঙ্কিত। সেই সময় দক্ষিণ কোরিয়া থেকে এলো আরও আতঙ্কের খবর। এই দেশে একটি ভয়ঙ্কর ভাইরাসের হদিশ মিলেছে। ভাইরাসের নাম ব্রেন ইটিং ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যার পরিচয় নায়েগলেরিয়া ফৌলেরি নামে। এই ভাইরাস প্রথম হামলা চালায় আমেরিকায়। সেটা ১৯৩৭ সালে। এবার ফিরল দক্ষিণ কোরিয়ায়। ভাইরাসের হামলায় ওই ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

দক্ষিণ কোরিয়া প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই ব্যক্তি কিছুদিন আগে তাইল্যান্ড যান। সেখান থেকে দেশে ফেরার শারীরিক অস্বস্তি দেখা দিলে তিনি চিকিৎসকের সঙ্গে দেখা করেন। শারীরিক পরীক্ষায় ধরা পড়ে ওই ব্যক্তি ব্রেন ইটিং ভাইরাসে আক্রান্ত। মৃতের বয়স ৫০য়ের কাছাকাছি। তাইল্যান্ডে ছিলেন চার মাস। গত ১০ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।

কোথায় থাকে এই ভাইরাস?  বা এই ভাইরাসের জন্ম হয় কীভাবে?

এই ভাইরাস থাকে পুকুর, নদী, খালে। স্বচ্ছ জলেই জন্মায় এই ভাইরাস। জলে স্নান করা সময় অজান্তে নাকের মধ্যে দিয়ে ঢুকে সোজা চলে যায় মস্তিষ্কে। সেখানে গিয়ে বাস বাঁধে। ফলে, মস্তিষ্কের কোষ নষ্ট হয়ে যায় অত্যন্ত দ্রুততার সঙ্গে।

জানা গিয়েছে, এই ভাইরাস আমেরিকা ছাড়াও ভারতেও হামলা চালিয়েছিল। সেটা ২০১৮-তে। একই সময়ে তাইল্যান্ডেও হামলা চালায়। দক্ষিণ কোরিয়া প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, মানুষ যে জলে না নামে। দেশের সব সুইমিং পুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা