শীনাজের পরিবারের বিশ্বাস অভিনেতা নির্দোষ, সত্যের জয় হবেই! আজই তুনিশার শেষকৃত্য

আমি নিশ্চিত যে একজন নির্দোষ লোককে শুধু শুধু ফাঁসানো হয়েছে। এই পরিস্থিতি পরিবারের সদস্যদের জন্য অপ্রতিরোধ্য এবং আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই এবং সত্য বেরিয়ে আসতে দিতে সময় নিতে চাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৩ দিন পেরিয়ে গেল অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু। যাঁর মৃত্যুতে গোটা বলিউড তোলপাড় হয়ে গিয়েছে, ২৪ ডিসেম্বর শনিবার আচমকাই শোনা যায়, অভিনেত্রী তুনিশা আত্মহত্যা করেছেন। সাব টিভির জনপ্রিয় ধারাবাহিক ‘আলিবাবা দাস্তান-ই-কবুল’-এর শীর্ষ অভিনেত্রী ছিলেন তিনি। মহারাষ্ট্রের ভাসাইতে এই ধারাবাহিকের শ্যুটিং সেটেই চা বিরতির সময়ে কোস্টারের মেকআপ রুমের বাথরুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুনিশা। প্রথমে তাঁর আত্মহত্যার কারণ হিসেবে প্রেগন্যান্সির গুঞ্জন উঠলেও পরে ময়নাতদন্তের রিপোর্টে সবাই পরিষ্কার হয়ে যায়। তবে অভিনেত্রীর মৃত্যুতে মূল অভিযুক্ত হিসেবে তাঁর সহ অভিনেতা শীনাজ মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। যিনি জবানবন্দিতে তুনিশার সম্পর্কের কথা শিকার করেছেন, এবং জানিয়েছেন তুনিশার মৃত্যুর ১৫ দিন আগে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়, এবং ভিন্ন ধর্ম এবং বয়সের কারণে সম্পর্ক থেকে সরে আসেন শীজান।

তুনিশার মায়ের অভিযোগ, শীজান তাঁর মেয়ের সঙ্গে প্রতারণা করেছে, যার ফলে তুনিশা মানসিক ভুক্তভোগী হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, এদিকে মৃত্যুর দিন দুপুরেও শীজানের সঙ্গে তুনিশাকে লাঞ্চ করতে দেখা যায়। তুনিশার আকস্মিক মৃত্যু তাঁর ভক্ত, বন্ধুবান্ধব এবং সমগ্র বিনোদন সম্প্রদায়কে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছেন। অভিনেত্রীর মৃত্যু, শীজানের গ্রেফতারির কারণে আলিবাবার শ্যুটিং স্থগিত করে দেওয়া হয়েছে। তবে অভিনেত্রী কোনও সুইসাইড নোট রেখে যায়নি, প্রাক্তন প্রেমিক শীনাজের উপরেই সব অভিযোগ তুনিশার পরিবারের, তাঁর শাস্তির আবেদন জানিয়েছেন তুনিশার মা। এদিকে শীজানের বোন, শাফাক নাজ এবং ফালাক নাজ তাঁদের ভাইয়ের জন্য ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে তাঁরা বলেছেন, তাঁদের ভাই সম্পূর্ণ নির্দোষ। বিচার ব্যবস্থায় সম্পূর্ণ বিশ্বাস রয়েছে।

তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, “শীজানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং পুলিশ মামলাটি তদন্ত করছে। পুলিশ কল ধরুক। আমি নিশ্চিত যে একজন নির্দোষ লোককে শুধু শুধু ফাঁসানো হয়েছে। এই পরিস্থিতি পরিবারের সদস্যদের জন্য অপ্রতিরোধ্য এবং আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই এবং সত্য বেরিয়ে আসতে দিতে সময় নিতে চাই। ভারতীয় বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আশা করি সত্যের জয় হবে।” তুনিশার মায়ের বক্তব্য, এবং শিজানের সম্পর্ক ১৫ দিন আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকেই মানসিক চাপ এবং হতাশার মধ্যে ছিলেন তুনিশা, সেই কারণেই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন। এদিকে পুলিশ তদন্তের সময়, শীজান শেয়ার করেছেন যে, লিভ-ইন পার্টনার আফতাব পুনাওয়ালারর দ্বারা শ্রদ্ধা ওয়াকারকে হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে যে উত্তেজনাপূর্ণ পরিবেশে শুরু হয়েছিল, তাতে বিরক্ত হয়েই তিনি অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তুনিশার সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান ফলোয়িং ছিল। তিনি তাঁর ভক্তদের সম্পর্কে সমস্ত আপডেট রাখতেন। অন্যদিকে শীজানও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন।

তুনিশার অন্ত্যেষ্টিক্রিয়া

মঙ্গলবার ২৭ ডিসেম্বর তুনিশার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। অভিনেত্রীর পরিবার বর্তমানে তাঁর খালা, তুনিশার মায়ের বড় বোন এবং তাঁদের অন্যান্য আত্মীয়দের মুম্বই পৌঁছানোর জন্য অপেক্ষা করছে কিন্তু বড়দিনের কারণে তাঁরা টিকিট পায়নি।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ