Covid-19: বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিচ্ছে চিন

কার্যকর হবে ৮ জানুয়ারি থেকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল চিন। তবে এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী বছরের জানুয়ারি থেকে। চিন সরকার সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে রয়টার্স এই খবর দিয়েছে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নেওয়া হবে ৮ জানুয়ারি থেকে। বর্তমানে বিদেশ থেকে যারা চিনে আসেন, তিনি ভিন দেশের নাগরিক হতে পারেন অথবা চিনা নাগরিক, তাদের প্রত্যেকের নিভৃতবাস বাধ্যতামূলক। সরকার তাদের জন্য তৈরি করেছে আইসোলেশন সেন্টার। সেখানে পাঁচদিন থাকা বাধ্যতামূলক করা হয়েছিল। সেখানে থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেও তিনদিনের জন্য আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করেছিল চিন সরকার। ৮ জানুয়ারি থেকে দুটি নিয়মই তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিনে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় জারি করা হয়েছিল কড়া বিধিনিষেধ। যে সব জায়গায় ভাইরাসের উপদ্রব বেশি লক্ষ্য করা গিয়েছে, সেই সব জায়গায় স্থানীয়ভাবে জারি হয়েছিল লকডাউন। বিধিনিষেধ এতটাই কড়াকড়ি ছিল যে বিভিন্ন প্রদেশের বাসিন্দারা কার্যত দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে পড়ে। লকডাউন প্রত্যাহারের দাবিত, বিভিন্ন জায়গায় শুরু হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের জেরে কিছু কিছু এলাকা থেকে চিন সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করে। ফলে, আচমকাই সংক্রমণ বেড়ে যায়।খুব কম সময়ের মধ্যে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাওয়ায় চিন একসময় করোনা পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। তবে সংক্রমণ আগের তুলনায় অনেকটাই কমেছে। 

আরও পড়ুন চিনে বাড়ছে করোনা: বাংলায় নজরদারি টিম গঠনের নির্দেশ মমতার

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর