TUNISHA: প্রাক্তন প্রেমিকার সঙ্গে ২৫০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাটিং কেন মুছেছিলেন শীজান

পুলিশ নিশ্চিত করেছেন যে, শীজানের গোপন বান্ধবী আছে। মেয়েটিকে শনাক্ত করা হলেও তাঁদের বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার। মা এবং পরিবারের সান্নিধ্যে লাল শাড়িতে বিয়ের সাজে তুনিশার অন্ত্যষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তুনিশার আত্মহত্যার কারণ জানতে জোরকদমে তদন্ত শুরু করেছেন ওয়ালভি থানার পুলিশ। ইতিমধ্যেই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে, তুনিশার মায়ের অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তুনিশার কোস্টার শীনাজ খানকে। তরুণ অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছেন শীনাজ। জানা যায়, তাঁদের সম্পর্কের বিচ্ছেদের কারণেই মানসিক বিপর্যস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তুনিশা।

এদিকে পুলিশি জেরার মুখে বিচ্ছেদের কারণ হিসেবে এক একরকম জবানবন্দি দিয়েছেন শীনাজ, কখনও শ্রদ্ধা হত্যাকাণ্ডের কারণ দেখিয়েছেন, আবার কখনও ধর্ম এবং বয়সের ভিন্নতার কারণে ব্রেকাপের সিদ্ধান্ত নিয়েছেন শীনাজ সেটা জানিয়েছেন। তবে তুনিশার মা জানিয়েছেন, তুনিশার সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকাকালীন একাধিক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল শীনাজের। যদিও কারণ এখনও অস্পষ্ট। বুধবার শীনাজের জেল হেফাজতের শেষ দিন। তার মধ্যেই নতুন তথ্য খুঁজে পেলেন পুলিশ। শীজানের গোপন বান্ধবীর খোঁজ পেলেন পুলিশ। তুনিশার মা জানান, শীজান বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিচ্ছেদ করেছেন। এ কারণেই এত বড় পদক্ষেপ নিয়েছে তুনিশা। তুনিশার মায়ের অভিযোগের পরেই পুলিশ মামলাটি গভীরভাবে তদন্ত করছে। পুলিশ নিশ্চিত করেছেন যে, শীজানের গোপন বান্ধবী আছে। মেয়েটিকে শনাক্ত করা হলেও তাঁদের বক্তব্য এখনও রেকর্ড করা হয়নি। পুলিশ আরও জানায়, শীজান তাঁর আরেক প্রাক্তন বান্ধবীর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলত কিন্তু পরে তাঁর সঙ্গে সমস্ত চ্যাট মুছে দিয়েছে। পুলিশ শীজানের মোবাইল ফোন থেকে ২৫০ পৃষ্ঠার হোয়াটসঅ্যাপ চ্যাটের সন্ধান পেয়েছে যেগুলি অধ্যয়ন করার পর বিশ্লেষণ করা হবে। তবে শীজান কেন প্রাক্তন বান্ধবীর সঙ্গে করা সমস্ত চ্যাট মুছে ফেলেছে তা তদন্ত করছে পুলিশ।

শুটিংয়ের ডিভিআর উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও পুলিশ জানতে চেষ্টা করছে যে, শুটিংয়ের সময় তাঁদের দুজনের মধ্যে ঠিক কী হয়েছিল? কিছু কাঁচা ফুটেজও জব্দ করেছে পুলিশ। যদিও পুলিশ শীজানের গোপন বান্ধবীর নাম এবং বিবরণ এখনও প্রকাশ করেনি। এদিকে মঙ্গলবার তুনিশার মৃত্যু আরও একটি সিসিটিভি ফুটেজ ফাঁস করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, আত্মহত্যার পর তুনিশাকে শীজান কোলে কোলে করে নিয়ে হাসপাতালে পৌঁছেছেন। কিন্তু জেরার মুখে শীজান তাঁর বক্তব্য ক্রমাগত পরিবর্তন করছেন। এদিকে শীজনের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং রেকর্ডিং পুনরুদ্ধার করা হয়েছে। তুনিশার সঙ্গে কথা বলে পুলিশ আপত্তিকর কিছু পায়নি। কিন্তু পুলিশ তুনিশার ফোন এখনও আনলক করতে পারেনি। এদিকে শীজান ব্রেক আপ প্রসঙ্গে আরও জানান, তিনি তাঁর কেরিয়ারে মনোনিবেশ করতে চেয়েছিলেন, তাই তিনি সম্পর্ক ছিন্ন করেছিলেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২