Benedict XVI: বর্ষবিদায়ের দিনে চিরবিদায় নিলেন বেনেডিক্ট ষোড়শ

সকাল সাড়ে নটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্ষবিদায়ের দিনে চিরকালের জন্য বিদায় নিলেন প্রাক্তন পোপ বেনেডিক্ট। বয়স হয়েছিল ৯৫ বছর। ভ্যাটিকানের তরফ থেকে প্রাক্তন পোপের প্রয়াণের খবর দেওয়া হয়েছে।  ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখে সঙ্গে এবং ভারাক্রান্ত হৃদয়ে বিশ্বকে একটি হৃদয় বিদারক খবর দেওয়া হচ্ছে। পোপ এমেরিটাস, বেনেডিক্ট ষোড়শ আজ, শনিবার, ৩১ , ১২.২২ তারিখ সকাল ৯টা৩৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বয়স হয়েছিল ৯৫ বছর। 

প্রাক্তন পোপ বেনেডিক্ট গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে তাঁকে দেখতে গিয়েছিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের তরফ থেকে সেই সময় বিবৃতি জারি করে বলা হয়েছিল, প্রাক্তন পোপ ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। উদ্বেগের কিছু নেই।

এদিন ভ্যাটিক্যান জানিয়েছে, শনিবার ভোরে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকদের খবর দেওয়া হলে তারা দ্রুত আসেন। প্রাক্তন পোপকে সুস্থ করে তুলতে তারা আপ্রাণ চেষ্টাও চালান। কিন্তু তাদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে শনিবার ৯.৩৪ ঘ. তে মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাক্তন পোপ বেনেডিক্টের প্রয়াণে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া। 

পোপের পদ থেকে তাঁর ইস্তফার সিদ্ধান্তে বিশ্ব যেমন বিস্মিত হয়েছিল, পোপ পদে থাকাকালীন একাধিক বিতর্কে জড়িয়ে যাওয়ার খবরে বিস্মিত হয়েছিল গোটা বিশ্ব। ষোড়োশ বেনেডিক্টের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বিদায় নিলেও বিতর্কিত অধ্য়ায় রয়ে গেল।  

আরও পড়ুন শিশু যৌননিপীড়ন রুখতে ব্যর্থ প্রাক্তন পোপ বেনেডিক্ট, বলছে তদন্ত রিপোর্ট

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা