৮১ বছর বাদে বন্ধ হচ্ছে বিবিসি বাংলা রেডিও, শনিবার রাতেই শেষ অনুষ্ঠান

১৯৪১ সালের ১১ অক্টোবর সাপ্তাহিক সংবাদ প্রতিবেদন দিয়ে পথচলা শুরু হয়েছিল বিবিসি বাংলা রেডিও’র।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ১৯৪৭ সালে দেশভাগের যন্ত্রণা থেকে ১৯৫২ সালের ফেব্রুয়ারির ভাষা আন্দোলন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে নব্বইয়ের দশকে এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান। বিশ্ব ছড়িয়ে থাকা বাঙালি সত্যিকারের সংবাদ জানতে যে রেডিও’র খবরের উপরে সবচেয়ে বেশি ভরসা করতেন সেই বিবিসি বাংলা রেডিও’র পথ চলা আজ শনিবার বছর শেষের রাতেই শেষ হচ্ছে। ভারতীয় সময় আজ রাত সন্ধ্যা সাতটা ও রাত দশটার সময়ে সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মত প্রচারিত হবে। শেষ অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন মানসী বড়ুয়া আর আকবর হোসেন।

৮১ বছর আগে ১৯৪১ সালের ১১ অক্টোবর সাপ্তাহিক সংবাদ প্রতিবেদন দিয়ে পথচলা শুরু হয়েছিল বিবিসি বাংলা রেডিও’র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্রান্তিলগ্নে ব্রিটিশ বাহিনী ও মিত্র পক্ষের জয়ের সংবাদ ভারতীয় উপমহাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছিল সম্প্রচার। তার পরে সময় যত গড়িয়েছে ততই বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিল বিবিসি বাংলা রেডিও। ১৯৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার সঙ্গে লড়াইয়ের কথা বাঙালি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে বিশেষ দায়িত্ব পালন করেছিল সম্প্রচার সংস্থাটি। মানুষ তখন যুদ্ধের খবরের জন্য পুরোপুরি নির্ভর করত বিবিসি বাংলার ওপর। গত আট দশকে অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরণের পরিবর্তন এনেছিল রেডিও সংস্থার শীর্ষ কর্তারা। কিন্তু ডিজিটাল সংবাদমাধ্যম চালু হওয়ার পরে শ্রোতা কমে যাওয়ার ফলে গত সেপ্টেম্বর মাসে সম্প্রচার বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটেন বিবিসি’র পরিচালকরা।

সম্প্রচার বন্ধের বিষয়ে বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা সাংবাদিকদের বলেন,  ‘গত বছর খানেক ধরে বিবিসি ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিচ্ছে। বিবিসি বাংলা রেডিও ঘিরে মানুষের বিশেষ করে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের অনেক স্মৃতি, অনেক আবেগ রয়েছে। কিন্তু যারা সংবাদের প্রতি আগ্রহী, তাদের চাহিদা মেটানোর জন্য বিবিসি রেডিও বন্ধ করার মত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা