আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যৌন কেলেঙ্কারিতে জড়িত হরিয়ানার ক্রীড়ামন্ত্রীর ইস্তফা

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ইস্তফা দিলেন যৌন কেলেঙ্কারিতে জড়িত হরিয়ানা ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিং। রবিবার তিনি ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা দেন। তিনি তাঁর ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে পাঠিয়ে দিয়েছেন। সন্দীপ সিং জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই স্বার্থাণ্বেষী গোষ্ঠী মিথ্যে অভিযোগ তুলেছে। তাই, এই অভিযোগের তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের স্বার্থেই তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সন্দীপ সিং বলেন- চেষ্টা চলছে আমার ভাবমূর্তি খাটো করার। আমি আশা রাখি, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের সবিস্তার তদন্ত হবে। আমার অধীনে থাকা ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব মুখ্যমন্ত্রীকে হস্তান্তর করলাম। তদন্ত রিপোর্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত আমি মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করছি না। 

এই ইস্তফার পিছনে এফআইআর। শনিবার রাতে সন্দীপ সিংয়ের বিরুদ্ধে রুজু হয় এফআইআর। এফআইআর দায়ের করেন মহিলা কোচ, যিনি প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। সন্দীপ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস-সহ বিরোধীদল সরকারের ওপর চাপ বাড়াতে থাকে। তারা অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের দাবি করেন। সরকার কার্যত চাপে পড়ে যায়। রাজনৈতিকমহল বলছে, যেভাবে সরকারের ওপর চাপ বাড়ছিল, তাতে সন্দীপ সিংয়ের ইস্তফা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা ছিল না। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে সন্দীপ সিং ইস্তফা দিলে সরকারের ভাবমূর্তি অনেকটা রক্ষা পেত। দেরি করে ইস্তফা দেওয়ায় সরকার সেই সুযোগ হারাল।  

আরও পড়ুন ধাক্কা বিজেপির, হরিয়ানাতেও পা রাখল আপ

Published by:

Share Link:

More Releted News:

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ