বিশ্বকাপের জন্য ২০জন খেলোয়াড়ের খসড়া তালিকা প্রস্তুত বোর্ডের

রবিবার মুম্বইতে বসে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০ জন খেলোয়াড়ের একটি খসড়া তালিকা তৈরি করেছে। বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। রবিবার মুম্বইতে বোর্ড বৈঠকে বসে। বৈঠকে ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সাম্মানিক সচিব জয় শাহ, ভারতের জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ,  অধিনায়ক রোহিত শর্মা, বিদায়ী নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় দলে যে সব ক্রিকেটার অংশ নিতে ইচ্ছুক, ঘরোয়া ক্রিকেটে তাদের পারফর্ম করে দেখাতে হবে।

এদিনের বৈঠকের খবর দিতে গিয়ে বোর্ডের তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআই রবিবার জরুরী বৈঠক ডেকেছিল। আসন্ন বিশ্বকাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি, সাম্মানিক সচিব জয় শাহ, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, অধিনায়ক রোহিত শর্মা। রবিবারের বৈঠকে আসন্ন বিশ্বকাপের জন্য ২০জন খেলোয়াড়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। আসন্ন মরসুমে ভারত যে কটি একদিনের ম্যাচ খেলবে, নির্বাচিত খেলোয়াড়দের সেই সব ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে। পারফরম্যান্সের পাশাপাশি নজর রাখা হবে খেলোয়াড়দের ফিটনেসের দিকেও। যারা আইপিএলে খেলবেন, তাদের পারফরম্যান্স ও ফিটনেসের দিকে নজর থাকবে। এই ব্যাপারে বোর্ড  লক্ষ্মণকে বিশেষ দায়িত্ব দিয়েছে। তাঁকে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে বিশ্বকাপের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। 

আরও পড়ুন জুভেন্তাসের বোর্ড অব ডিরেক্টরদের গণইস্তফা

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন