খাদের কিনাড়ায় ভারত, ২০৭ তাড়া করতে গিয়ে ‘ছেড়ে দে মা দশা’

উমরান মালিক সংগ্রহ করেন তিন উইকেট

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে: দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে রীতিমতো চাপে রাখল শ্রীলঙ্কা। ২০ ওভারে তারা ছয় উইকেটে করেছে ২০৬ রান। জয়ের জন্য ভারতকে করতে হবে ২০৭। অর্থাৎ, প্রতি ওভারে রানরেটে ১০.৩৫।  ম্যাচের শুরু থেকে ভারত ব্যাটিংয়ের ঝড় তোলার পরিবর্তে শ্রীলঙ্কার বোলাররা ঝড় তুলতে শুরু করে। 

ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভারত এক উইকটে হারিয়ে ফেলে। ইশান কিষাণ মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন। ২০৭ রান তাড়া করা এমনিতেই চাপের। তারওপর ওপেনজুটিতে চিড় ধরিয়ে দেওয়া এবং শুভমন গিল আর রাহুল ত্রিপাঠীকে বাড়ি পাঠিয়ে দেওয়ায় পান্ডববাহিনীর কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। শুভমন করেন মাত্র পাঁচ আর রাহুল পাঁচ। হার্দিক পাণ্ড্য করেন মাত্র ১২ রান। দীপক হুড়া মাত্র নয়। 

ভারতীয় বোলারদের যে লঙ্কাবাহিনী মনের সুখে পিটিয়েছে সেটা স্কোর বোর্ডের দিকে তাকালেই স্পষ্ট হবে। 

নিশঙ্ক: ৩৫ বলে ৩৩ রান, চারটে চার

কুশল মেন্ডিশ : ৩১ বলে ৫২ রান, তিনটে চার,  চারটে ছয়

দাশুন সানাকা : ২২ বলে ৫৬ রান, দুইটি চার, ছয়টি ছয়

আসালঙ্কা : ১৯ বলে ৩৭ রান

উমরান মালিক ছাড়া তেমন আর কেউ নজর কাড়তে পারেনি।

এই মাঠের ইতিহাস বলছে, যারা প্রথমে ব্যাট করে, তারাই জেতে। ভারত এদিন টসে জিতেছিল। তারপরেও কেন তারা প্রথমে ব্যাট না করে পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত হারলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন