গুজরাতে গির ন্যাশনাল পার্কে ঢুকে সিংহকে ধাওয়া, গ্রেফতার তিন

ধৃতরা রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুজরাতের গির অভয়ারণ্য (Gir National Park) সিংহদের (lions) আবাসস্থল। সেই অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে সিংহদের তাড়া করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করল গুজরাতের জুনাগড়ের বন দফতর। ধৃতরা রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি চলন্ত গাড়ির বনেটে বসে একজন ব্যক্তি তিনটি আমরেলি সিংহকে তাড়া করছেন। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এই ভিডিও প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেন বন দফতরের আধিকারিকরা। ভিডিওটি দেখে অভিযুক্তদের খোঁজে শুরু হয় তৎপরতা। বন দফতরের তরফে দায়ের করা হয় মামলা। মোট ছ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিযুক্তদের সন্ধানে তল্লাশিতে নেমে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে জুনাগড়ের বন দফতর।

বন দফতরের সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে চেপে ৬ জনের একটি দল রাতে অবৈধভাবে জাতীয় পার্কে প্রবেশ করেছিল। সেখানে গাড়িতে চেপে প্রবেশ করার পর সেই দলটি সিংহদের তাড়া করছিল। ৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বন দফতরের এক আধিকারিক। প্রধান বন সংরক্ষক (Chief Conservator) আরাধনা শাহু (Aradhana Shahu) এই ঘটনা নিয়ে বলেন, ‘ভিডিওটি সামনে আসার পর ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যার মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে; রাতে অবৈধভাবে জাতীয় পার্কে প্রবেশ করা এবং অন্যটি একটি সিংহকে হয়রানির জন্য।’

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন