চাপের চোটে দাঁড়িয়ে-দাঁড়িয়ে প্রস্রাব করে প্যান্ট ভেজালেন প্রেসিডেন্ট

মজেছে নেট পাড়ার বাসিন্দারা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উডা়নে প্রস্রাবের ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তুলকলাম, সেই সময় প্রকাশ্যে এলো একটি প্রায় একই ধরনের ঘটনা। তবে তাঁর ক্ষেত্র আলাদা। আর ব্যক্তি কোনও সাধারণ নাগরিক নন। তিনি একটি দেশের সর্বোচ্চ শাসক অর্থাৎ প্রেসিডেন্ট। ঘটনার শেষ এখানেই নয়। সেই বিরল মুহূর্তের ছবি যে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, সেই সংবাদপত্রের বেশ কয়েকজন সাংবাদিককে পুলিশ গ্রেফতার করেছে। পরিচয় করিয়ে দেওয়া যাক এমন প্রেসিডেন্টের সঙ্গে।

প্রস্রাব করে নিজের প্যান্ট নিজেই ভিজিয়েছে দক্ষিণ সুদানের ৭১ বছরের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিত। ঘটনাটি ঘটেছে গত ডিসেম্বরে। সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়েছে সম্প্রতি। আর গ্রেফতারের ঘটনাটি ঘটেছে জানুয়ারিতে। গ্রেফতার করা হয়েছে ছয়জন সাংবাদিককে। এরা সকলেই সাউথ সুদান ব্রডকাস্টিং কর্পোরেশনের কর্মী। ধৃতেরা হলেন ভিক্টর ল্যাডো (ক্যামেরাম্যান), জোভাল টম্বে (কন্ট্রোল রুম ডিরেক্টর), ছের্বেক রুবেন (কন্ট্রোলরুম টেকনিশিয়ান)। মুস্তাফা ওসমান, জোসেফ ওলিভার, জ্যাকব বেঞ্জামিন। এরা সকলেই চিত্রগ্রাহক।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৩ ডিসেম্বর। জাতীয় সড়ক উদ্বোধনে গিয়েছিলেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট সেখানে পৌঁছনর পর চূড়ান্ত ব্যস্ততা। গাওয়া হবে জাতীয় সঙ্গীত। প্রেসিডেন্ট এবং অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলে উঠে দাঁড়ালেন। শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের সুর। প্রেসিডেন্টও গলা মেলাচ্ছেন। এমন সময় চিত্র সাংবাদিকদের নজরে পড়ে প্রেসিডেন্ট সালভার প্যান্টের সামনের অংশ ভিজে গিয়েছে। তিনি নিজেও তাকিয়ে দেখেছন। 

আরও পডুন এক পাত্র প্রস্রাবের দাম ৫,২০০ টাকা! মডেলের কীর্তিতে হতবাক নেট দূনিয়া

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা