বাগদান সারলেন শাহরুখ-প্রীতি অভিনীত ‘কাল হো না হো’-এর শিশুশিল্পী ঝনক শুক্লা

করিশমা কা করিশমা' শোটির জনপ্রিয়তার কারণেই তিনি শাহরুখ খান, প্রীতি জিনতা এবং সাইফ আলি খান অভিনীত 'কাল হো না হো'-তে শিশুশিল্পী হিসেবে কাজ পান।

Share:

নিজস্ব প্রতিনিধি: সিরিয়াল বলুন বা সিনেমা, যেখানে নায়ক-নায়িকা, ভিলেনের পাশাপাশি সমান রাজত্ব শিশুশিল্পীদেরও। যদিও কিছু কিছু ছবিতে শিশু তারকাদের দেখা না মিললেও সিরিয়ালে অফুরন্ত সম্ভার শিশু তারকাদের। বলা চলে, তাঁরাই একেবারে নজর ছিনিয়ে নেন দর্শকদের। তবে বর্তমানে বহু শিশুশিল্পী বড় হয়ে নায়িকার ভূমিকাতেও অভিনয় করছেন। কিন্তু তাঁদের চেনা দায়। ছোট থেকেই তাঁদের অভিনয় দর্শকদের মন জুড়ে রয়েছে একেবারে। সেই কারণে বড় হয়ে হয়ে যাওয়া সেই সকল শিশুশিল্পীরাও আজকাল সমান চর্চিত। তাঁদের ব্যক্তিগত জীবনেও হানা দিচ্ছেন নেটিজেনরা। সম্প্রতি বলিউড জুড়ে একের পর এক সানাইয়ের ধ্বনি। কিছুদিন আগেই ‘কুছ কুছ হোতা হ্যায়’-খ্যাত শিশুশিল্পী সানা সঈদ বাগদান সেরেছেন। একটি ভিডিওর মাধ্যমে অভিনেত্রী নিজেই সে কথা জানিয়েছেন।

এবার আরও একটি সুখবর দিলেন শাহরুখের আরেকটি ছবির শিশুশিল্পী। শাহরুখ-প্রীতি জিন্টা অভিনীত ‘কাল হো না হো’ ছবির শিশুশিল্পী ঝনক শুক্লা, সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল সূর্যবংশীর সঙ্গে বাগদান সারলেন। এদিনের রোকা অনুষ্ঠানের যাবতীয় ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ‘করিশমা কা করিশমা’-খ্যাত শিশু অভিনেত্রী। ছবিগুলি শেয়ার করে ঝনক লিখেছেন, “অবশেষে এটি অফিসিয়াল! রোকা হো গ্যায়া।” ঝনকের দীর্ঘদিনের প্রেমিক স্বপ্নিল একজন ফিটনেস প্রশিক্ষক। ছবিতে, ঝনককে স্বপ্নিলের সঙ্গে তাঁর বাড়িতে বসে একে অপরের সঙ্গে হাত বাঁধা অবস্থায় দেখা গিয়েছে।

এদিন ঝনকের পরনে ছিল গোলাপি সালোয়ার স্যুট আর হলুদ দোপাট্টা। পোস্টের মন্তব্য বিভাগে অনেক সেলিব্রিটি এবং অভিনেত্রীর অনেক ঘনিষ্ঠ বন্ধুরা অভিনন্দন জানিয়েছেন৷ ঝনক ১৫ বছর বয়সেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন৷ পূর্বে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন যে, ‘করিশমা কা করিশমা’ শোটির জনপ্রিয়তার কারণেই তিনি শাহরুখ খান, প্রীতি জিনতা এবং সাইফ আলি খান অভিনীত ‘কাল হো না হো’-তে শিশুশিল্পী হিসেবে কাজ পান। এরপর তিনি হলিউড ফিল্ম ওয়ান নাইট উইথ দ্য কিং-এও কাজ করেন। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য টিভি থেকে তিনি বিরতি নিয়েছিলেন। তাঁর বাবা-মা চাইতেন, তাঁদের মেয়ে প্রথমে স্নাতক শেষ করুক এবং তারপরে সে যে কোনও পেশায় আগ্রহী হোক।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২