‘ভিখারি’ পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক সাহায্য দিচ্ছে ফ্রান্স

পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যাতে পাকিস্তানকে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসে সেই অনুরোধও জানাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশ বাঁচাতে হাতে বাটি হাতে বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্য ভিক্ষা চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অধিকাংশ দেশ যখন সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসেবে পরিচিত দেশটিকে আর্থিক সাহায্য দিতে গড়িমসি করছে, তখনই ‘দেবদূতের’ মতো এগিয়ে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। সোমবার র তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, চরম আর্থিক সঙ্কটে পড়া পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান হিসেবে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যাতে পাকিস্তানকে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসে সেই অনুরোধও জানাবেন।

গত কয়েক মাস ধরেই চরম আর্থিক দৈন্যদশায় ভুগছে পাকিস্তান। শতাব্দীর ভয়াবহ বন্যার কারণে দেশের এক তৃতীয়াংশ মানুষই চরম খাদ্য সঙ্কটের সম্মুখীন হয়েছেন। ১,৭০০ মানুষ বিধ্বংসী বন্যায় প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৮০ লক্ষের বেশি। আটার কিলো ১৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে। চাল-ডালও গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এক টুকরো রুটির জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ।  ফলে ক্রমশই সরকারের বিরুদ্ধে জনরোষ চড়ছে। আর জনরোষে গদি হারাতে হতে পারে এমন আশঙ্কায় জাতিসঙ্ঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভিক্ষার পাত্র হাতে আর্থিক সাহায্য চেয়ে কাতর আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বিধ্বংসী বন্যার দোহাই পেড়ে জাতিসঙ্ঘের কাছে ১৬ বিলিয়ন আর্থিক সাহায্য চেয়েছেন পাক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কাছে ১১০ কোটি ডলার ঋণ দেওয়ার আর্জি জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে