ব্যর্থ দাসুন সনাকার লড়াই, প্রথম একদিনের ম্যাচে লঙ্কাবধ ভারতের

দাসুন সনাকা ৮৮ রানে করেন ১০৮ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: দাসুন সনাকা এবং পাথুম নিষঙ্কের লডা়ই ব্যর্থ।

প্রথম একদিনের ম্যাচে ভারতের কাছে পরাজিত শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের দরকার ছিল ৩৭৪ রান। ৪৫ ওভার যখন চলছে, সেই সময় শ্রীলঙ্কা হারিয়ে ফেলে আট উইকেট। ফলে, ম্যাচ যে হাতের বাইরে চলে গিয়েছে, তা বোঝাই গিয়েছিল। দরকার ছিল কত রানে তারা পরাজিত হয়। ভারত জয়ী হয় ৬৭ রানে

ভারত প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটের বিনিময়ে তোলে ৩৭৩ রান। রোহিত শর্মা ৬৭ বলে ৮৩ রান তোলেন। কোহলি এদিন একটি ঝাঁঝালো শতরানের উপহার দেন। ৮৭ বলে ১১৩ রান। শুভমন গিলও ভালো পারফর্ম করেন। ৬০ বলে ৭০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।

শুরুর দিকে শ্রীলঙ্কা উইকেট হারিয়ে ফেলায় তারা চাপে পড়ে গিয়েছিল। পরে অষ্টম উইকেটের জুটি পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে। ধনঞ্জয় ডি সিলভা ৪০ বলে করেন ৪৭ রান। ৩৭৪ রান করা এমনিতেই বেশ চাপের ব্যাপার। সেই চাপের কাছে কার্যত লঙ্কাবাহিনী নতিস্বীকার করে। ব্যতিক্রম দাসুন সনাকা। অনবদ্য একটি শতরান দলকে উপহার দেন।  

প্রথম ওপেনিং জুটিতে আঘাত হানতে সক্ষম হয় ভারত। আভিশকা ফার্নান্দো মাত্র পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন। কুশল মেন্ডিস শূন্য রানে। আসালাঙ্কা ২৩ রানে। ধনঞ্জয় ডি সিলভা ৪৭ রানে। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আগেই ভারতীয় বোলাররা লঙ্কার ব্য়াটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠায়। ফলে, ম্য়াচে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল।  

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন