সার্ভার বিকল, আমেরিকায় রানওয়েতে দাঁড়িয়ে আড়াই হাজার বিমান

বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন কয়েক লক্ষ যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আচমকাই দেশের বিমান উড়ান সংক্রান্ত নিয়ামক সংস্থার সার্ভার বিকল হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে গত সাড়ে তিন ঘন্টা ধরে বির্যস্ত বিমান পরিষেবা। ইতিমধ্যে দেশজুড়ে আড়াই হাজার অভ্যন্তরীণ বিমান উড়ানের জন্য বিভিন্ন রানওয়েতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন কয়েক লক্ষ যাত্রী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধৈর্য্য হারাচ্ছেন তাঁরা। যাত্রীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে টুইট করেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশন।

 বুধবার আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্রের অসামরিক বিমান উড়ান সংক্রান্ত নিয়ামক সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রেশনের নোটিশ টু এয়ার মিশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। যার ফলে বিমানবন্দর থেকে বিমান উড়ানের সঙ্কেত দিতে ব্যর্থ হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের বিমান দাঁড়িয়ে যায়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, প্রায় হাজার খানেক বিমান উড়ানের ক্ষেত্রে বিঘ্ন ঘটেছে।

এফএএ’র পক্ষ থেকে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষকে এক নির্দেশ পাঠিয়ে, সার্ভারের ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ বিমান পরিষেবা স্থগিত রাখার অবনুরোধ জানানো হয়েছে। ভারতীয় সময় বিকেল চারটে ৫৯ মিনিট নাগাদ, ‘এফএএ’র পক্ষ থেকে এক টুইট করে বলা হয়েছে, আচমকাই ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কাজকর্মে বিঘ্ন ঘটেছে। এয়ার মিশনস সিস্টেম পুনরুদ্ধারে কাজ চলছে। সাধারণ যাত্রীদের অধৈর্য্য হয়ে না পড়ার অনুরোধ জানানো হয়েছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবহণ সচিব পিট বুটিগিয়েগ টুইট করে জানিয়েছেন, ‘এফএএর সার্ভার বিকলের বিষয়টি নজরে এসেছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা