হিথরো বিমানবন্দরে মিলল পরমাণু বোমার মশলা, দায় অস্বীকার পাকিস্তানের

যা পাকিস্তান (Pakistan) থেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনের হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) গত ডিসেম্বর মাসে একটি কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম (Uranium) পাওয়া গিয়েছিল। যা পাকিস্তান (Pakistan) থেকে পাঠানো হয়েছিল বলে দাবি করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম। এবার ব্রিটেনের (Britain) সংবাদমাধ্যমের সেই দাবিকে নস্যাৎ করল পাকিস্তান। সংবাদমাধ্যমের সেই দাবিকে ‘বাস্তবসম্মত নয়’ বলে দাবি করলেন পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা।

বিবিসি বুধবার জানিয়েছিল যে ব্রিটিশ কাউন্টারটেররিজম পুলিশ হিথরো বিমানবন্দরে পরমাণু বোমার মশলা ইউরেনিয়াম বাজেয়াপ্ত করার পর তার তদন্ত শুরু করেছে। তার আগে দ্য সান সংবাদপত্র প্রথম এই খবরটি প্রকাশ করেছিল। ওই সংবাদপত্র তাদের প্রতিবেদনে দাবি করেছিল, ইউরেনিয়াম পাকিস্তান থেকে এসেছে। ব্রিটিশ সংবাদপত্রের সেই দাবিকে এবার নস্যাৎ করল পাকিস্তান। পাকিস্তানের তরফে বলা হয়েছে, হিথরো বিমানবন্দরে বাজেয়াপ্ত হওয়া ইউরেনিয়াম নিয়ে তাদের সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা হয়নি। পাশাপাশি ব্রিটিশ মিডিয়ার দাবিকে ‘বাস্তবসম্মত নয়’ বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের ডন পত্রিকাকে সে দেশের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন, ‘আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিয়ে কোনো তথ্য শেয়ার করা হয়নি। আমরা নিশ্চিত যে প্রতিবেদনগুলো বাস্তবসম্মত নয়।’

উল্লেখ্য লন্ডনের হিথরো বিমানবন্দরেব (Heathrow Airport) গত ২৯ ডিসেম্বর ইউরেনিয়াম উদ্ধার হয়। এই তেজস্ক্রিয় পদার্থ বাজেয়াপ্ত করার বিষয়টি নিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম কম্যান্ডের অফিসার রিচার্ড স্মিথ জানিয়েছেন, ২৯ ডিসেম্বর নিয়মমাফিক স্ক্যানিংয়ের সময় সামান্য পরিমাণ তেজস্ক্রিয় মৌল পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই পরিমাণ পদার্থ থেকে সরাসরি বিস্ফোরণ ঘটবে না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা