অস্ট্রেলিয়ায় স্বামী নারায়ণ মন্দিরে খলিস্তানি হামলা

দুষ্কৃতীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরোন্টোর পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্বামী নারায়ণ মন্দিরে হামলা চালাল একদল দুষ্কৃতী। নির্বিবাদে ভাঙচুর চালিয়ে দেওয়ালে লিখে গিয়েছে ভারত-বিরোধী স্লোগান। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে দ্য অস্ট্রেলিয়া এই খবর দিয়েছে। হামলা, ভাঙচুরের খবরে অস্ট্রেলিয়া প্রবাসী হিন্দুদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তারা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছে।

ভাঙচুর প্রথমে নজরে আসে জনৈক প্যাটেল নামে এক ভক্তের। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারেও তিনি মন্দিরে পুজো দিতে যান। মন্দিরের সামনে পৌঁছতেই দেখেন দেওয়াল ভারত-বিরোধী স্লোগানে ভরে গিয়েছে। কোথাও কোথাও রয়েছে খলিস্তানি পতাকা। তিনি এই দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়েন।

পরে স্বামী নারায়ণ মন্দিরের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে।

উল্লেখ করা যেতে পারে, গত সেপ্টেম্বরে টরেন্টোর স্বামী নারায়ণ মন্দিরে এই ধরনের একটি হামলার ঘটনা ঘটে। হামলা চালায় খলিস্তানিরা। ভাঙচুর করে বিগ্রহ। দেওয়ালে লিখে দেয় ভারত বিরোধী স্লোগান। নির্বিবাদে তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার পর তারা মন্দিরের গায়ে ঝুলিয়ে দেয় খলিস্তানি পতাকা। ওই ঘটনায় টরেন্টোতে প্রবাসী ভারতীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এবার সেই একই ঘটনার সাক্ষী রইল মেলবোর্ন। এই খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনাস্থলের নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন টরেন্টোর স্বামী নারায়ন মন্দির ভাঙচুর, দেওয়ালে লেখা খলিস্তান জিন্দাবাদ

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা