ভয়াবহ তুষারপাত, ক্যালিফোর্নিয়ায় জারি জরুরী অবস্থা

সোশ্যাল মিডিয়া ভাইরাল একাধিক ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ তুষারপাতের দরুণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। মঞ্জুর করছেন বিশেষ অর্থ। তুষারপাত শুরু হয় গত ২৬ ডিসেম্বর থেকে। এখনও পর্যন্ত তুষারঝড়ে ২৬জন প্রাণ হারিয়েছেন। এলাকাবাসীকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  সার্বিকভাবে ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। এর মধ্য়ে মার্সেড, স্যাক্রেম্যান্টো এবং সান্তা ক্রুজের পরিস্থিতি ভয়ঙ্কর। রাস্তায় কয়েক ফুট বরফের আস্তরণ পড়ে গিয়েছে। তুষারপাতের পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেই সব এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। কিছু এলাকায় আবার দেখা দিয়েছে বন্যা। সাম্প্রতিক অতীতে আমেরিকায় শেষ কবে এই ধরনের তুষারপাত হয়েছিল, তা মনে করতে পারছেন দেশবাসী। হোয়াইট হাউজ থেকে পৃথক বিবৃতি জারি করে প্রাকৃতিক দুর্যোগ কবলিতা এলাকার বাসিন্দাদের বাড়তে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরী অবস্থা প্রত্যাহার করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিন দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে রাস্তা বরফের মোটা আস্তরণ। বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়ি ঢাকা পডে়ছে বরফে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। যে সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, সেই সব এলাকায় ঘন অন্ধকারে ডুবে রয়েছে। 

 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের