নেপালে বিমান দুর্ঘটনায় কয়েকজনের বেঁচে থাকার সম্ভাবনা

বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন উদ্ধারকাজের দায়িত্বে থাকা এক পদস্থকর্তা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিমান দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকাজের দায়িত্বে থাকা কয়েকজন পদস্থকর্তা এই খবর দিয়েছেন। তবে তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। কাস্কি জেলার পদস্থকর্তা গুরুদত্ত ধাকাল জানিয়েছে, আপাতত ২৯ দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন যাত্রীকে জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। হত এবং জীবীতদের একটি তালিকা প্রকাশ করা হবে। বিদেশি যাত্রীদের ব্যাপারে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পোখারা বিমাবন্দর আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। 

রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ (স্থানীয় সময়) একটি ছোট বিমান পোখারা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন লেগে যায়। বিমানে যাত্রী ছিলেন ৬৮জন। আর পাইলট-কোপাইলট ও কর্মী মিলিয়ে মোট কর্মীর সংখ্যা চার। দুর্ঘটনার পরে পরে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, ৭২জনেরই মৃত্যু হয়েছে। দুপুরে এল সুসংবাদ। জানিয়ে দেওয়া হল, দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বেঁচে গিয়েছেন। তবে তাদের পরিচয় এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। 

প্রধানমন্ত্রী পুষ্প কুমার দাহাল কাঠমাণ্ডুর পথে রওনা দেন। ডেকেছেন মন্ত্রিসভার জরুরী বৈঠক। উদ্ধারকাজ খতিয়ে দেখতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু ব্ল্যাকবক্স উদ্ধারের কাজ। হতদের মধ্যে কয়েকজন ভারতীয়।

আরও পড়ুন নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাঁচ ভারতীয়-সহ হত ৭২

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা