২২ গজে ফিরছেন জাদেজা, খেলবেন রঞ্জি

খেলবেন সৌরাষ্ট্রের হয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে রবীন্দ্র জাদেজাকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ম্যাচে জাদেজা খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। গত সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে ভারতের জাতীয় দলের এই খেলোয়াড়। গোড়ালিতে চোট পাওয়ায় এশিয়া কাপ রবীন্দ্র জাদেজাকে খেলতে দেখা যায়নি। ক্রিকেটার বর্তমানে রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য ১৭জনের স্কোয়াড তৈরি হয়ে গিয়েছে। তালিকায় নাম রয়েছে রবীন্দ্র জাদেজারও। সিরিজ শুরু হবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ জানিয়েছেন, সৌরাষ্ট্রের হয়ে রবীন্দ্র জাদেজা খেলবেন, সেটা ভালো খবর। তবে এর বেশি কিছু বোর্ডের তরফ থেকে আমায় কিছু বলা হয়নি।

গোড়ালির অপারেশনের পর রবীন্দ্র জাদেজা বেশ কয়েকদিন রিহ্যাব সেন্টারে ছিলেন। সুস্থ হলে তিনি কয়েকবার নেট প্র্যাক্টিশও করেন। তবে মাঠে নামার সুযোগ হয়নি। বোর্ডের তরফ থেকে রবীন্দ্র জাদেজাকে জানিয়ে দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে ১৭ জনের তালিকায় তাঁর নাম রয়েছে। তবে তাকে ফিটনেসের জন্য পরীক্ষা দিতে হবে।

রবীন্দ্র জাদেজা গত ৩১ অগাস্ট শেষবার মাঠে নেমেছিলেন। এশিয়াকাপে হংকংয়ের বিরুদ্ধে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। তার আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। পরে গোড়ালিতে চোট পাওয়ায তাঁকে জাতীয বা আন্তর্জাতিক স্তরে কোনও ম্যাচেই দেখা যায়নি। তাই, সৌরাষ্ট্রের হয়ে জাদেজার পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেট মহল। 

আরও পড়ুন প্রয়াত রঞ্জি খেলোয়াড় সিদ্ধার্থ শর্মা

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন