বিয়ে করেছি রাখিকেই, কিছু পরিস্থিতি সামলে ওঠার জন্যে চুপ ছিলাম: আদিল

অবশেষে একটি ঘোষণা, আমি কখনই বলিনি যে আমি তোমাকে বিয়ে করছি না রাখি। শুধু কিছু জিনিস সামলাতে  শান্ত থাকতে হয়েছিল, সুখী বিবাহিত জীবন এখন আমাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষমেশ আদিল নিজেই জানিয়ে দিল, রাখি সাওয়ান্তকে বিয়ে করেছেন তিনি। দিন কয়েক আগেই পাপারাজ্জিদের কাছে রাখি জানিয়ে ছিলেন, তাঁর ‘স্বামী’ আদিল খান দুররানি তাঁকে এখনও মেনে নেয়নি। তিনি তাঁদের বিয়ে অস্বীকার করছে, পাপারাজ্জিদের ক্যামেরার সামনেই রাখিকে বিধ্বস্ত অবস্থায় কান্নাকাটি করতে দেখা গিয়েছে। এই ঘটনার দিন দুয়েক পরেই আজ অর্থাৎ সোমবার আদিল নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে রাখির সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তাঁদের বিয়ের ছবি শেয়ার করে বলেন যে, রাখির সঙ্গে বিয়ে না হওয়াটাকে তিনি কখনই অস্বীকার করেননি।

ছবিটি শেয়ার করে আদিল লেখেন, “অবশেষে একটি ঘোষণা, আমি কখনই বলিনি যে আমি তোমাকে বিয়ে করছি না রাখি। শুধু কিছু জিনিস সামলাতে  শান্ত থাকতে হয়েছিল, সুখী বিবাহিত জীবন এখন আমাদের।” রাখি তাঁর পোস্টে মন্তব্য করে বলেন, “ধন্যবাদ জান অনেক ভালবাসা।” আদিলের পোস্টটি রাখির নিজের ইনস্টাগ্রাম পেজেও শেয়ার করেছেন। উল্লেখ্য, গতসপ্তাহ থেকেই রাখির বিয়ে নিয়ে রীতিমতো তাণ্ডব শুরু হয় সোশ্যাল পাড়ায়, এরপরেই রাখি প্রকাশ করেন যে, তিনি গত বছরের মে মাসে প্রেমিক আদিলকে বিয়ে করেছিলেন। আইনি বিয়ের শংসাপত্রের ছবিও শেয়ার করেছিলেন রাখি। শংসাপত্রে দেখা গিয়েছিল, ২৯ মে, ২০২২-সালে তাঁরা বিয়ে করেছেন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছিলেন, “অবশেষে, আমি খুশি এবং খুব উত্তেজিত। বিয়ে করেছি আমার ভালবাসা তোমার জন্য আদিল। নিঃশর্ত ভালবাসা।”

রাখির শেয়ার করা ইনস্টাগ্রাম রিলে দেখা যায়, আদিল তাঁর গলায় মালা পরাচ্ছে। বিবাহটি একজন কাজী পরিচালনা করছালেন। এর আগে রাখি রিতেশ রাজকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁদের বিয়ে বৈধ ছিল না কারণ তিনি আগেই বিবাহিত, এবং একটি সন্তানের পিতা ছিলেন। তাঁরা দুজনেই সালমান খানের রিয়েলিটি শো বিগ বস 15 পোস্টে একসঙ্গে হাজির হয়েছিলেন। গত বছর থেকে, রাখীকে নিয়মিত আদিলের সঙ্গেই দেখা গিয়েছে। এবং তিনি একাধিক রোমান্টিক পোস্টও শেয়ার করেছিলেন। তবে সম্প্রতি বিধ্বস্ত অবস্থায় রাখি নিজেই জানিয়েছিলেন যে, তাঁর বিবাহটি বৈধ কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও