Gurmeet Ram Rahim: ফের ৪০ দিনের প্যারোলে আজ ছাড়া পাচ্ছেন ধর্ষক বাবাজী রাম রহিম

গত ১৪ মাসে এ নিয়ে চার বার প্যারোলে ছাড়া পেলেন ধর্ষক বাবাজী।

Share:

নিজস্ব প্রতিনিধি, রোহতক: নিজের দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ধর্ষক বাবাজী গুরমিত রাম রহিমকে ফের প্যারোলে মুক্তি দিচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। শুক্রবার রোহতকের বিভাগীয় কমিশনার সঞ্জীব বর্মা ধর্ষক বাবাজীকে প্যারোলে ৪০ দিন মুক্তির আদেশ দিয়েছেন। আজ শনিবার জেল থেকে মুক্তি পাওয়ার পরেই উত্তরপ্রদেশের বনরাবা আশ্রমের উদ্দেশে রওনা করবেন রাম রহিম। ওই আশ্রমে হরিয়ানার একাধিক বিজেপি নেতাও ধর্ষক বাবাজীর স‍ৎসঙ্গে অংশ নিতে যাচ্ছেন বলে সূত্রের খবর। এ নিয়ে গত চৌদ্দ মাসে চার বার প্যারোলে ডেরা সাচ্চা সৌদার মালিক প্যারোল পেলেন। নেটা নাগরিকদের অনেকেই কটাক্ষ ছুড়ে বলেছেন, ধর্ষক বাবাজীকে প্যারোলে বার বার না ছেড়ে মাঝে মধ্যে জেলের হাওয়া খাওযাতে নিয়ে এলেই তো হয়।

নিজেরই দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে ২০১৭ সালের অগস্ট মাসে ২০ বছরের জেলের সাজা শুনিয়েছিল সিবিআইয়ের বিশেষ আদালত। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ধর্ষক বাবাজীকে বার বার প্যারোলে মুক্তি দিচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে পঞ্জাব বিধানসভা ভোটের আগে ডেরা সৌদার সমর্থকদের ভোট হাসিলে রাম রহিমকে তিন সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল হরিয়ানা সরকার। গত অক্টোবরে ফের ৪০ দিনের প্যারোল পান ধর্ষক বাবাজী। ২৫ নভেম্বর প্যারোল শেষে জেলে ফেরেন।

তার ৫৬ দিনের মধ্যে ফের ৪০ দিনের প্যারোলে ধর্ষক বাবাজীকে মুক্তি দিল হরিয়ানার বিজেপি সরকার। আর ওই সিদ্ধান্তের খবর জানার পরেই আম আদমি পার্টি নেত্রী তথা দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল কটাক্ষের সঙ্গে টুইট করেছেন, ‘ধর্ষক, খুনী রাম রহিমকে ফের ৪০ দিনের প্যারোল দেওয়া হয়েছে। লজ্জার সব সীমা পার করেছে। দেশবাসী নিজেদের মেয়েদের রক্ষা করুন। কেননা ধর্ষক স্বাধীনভাবে ঘুরে বেড়াবে।’

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের