ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  কূটনীতির মঞ্চে কখনও কখনও একটি ছোট্ট পদক্ষেপও হয়ে ওঠে বড় বার্তার বাহক। আর এবার তেমনই এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। প্রচলিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে নিজেই বিমানবন্দরে হাজির হলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। যে সৌজন্য এখনও পর্যন্ত চিনের কোনও প্রেসিডেন্ট বিদেশি রাষ্ট্রনেতাদের ক্ষেত্রে দেখান নি। শি’র সেই ব্যতিক্রমী পদক্ষেপ ঘিরেই এখন আন্তর্জাতিক মহলে জোর চর্চা। তাহলে কি ওয়াশিংটন ও বেজিংয়ের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? দুই শক্তিধর দেশের কূটনৈতিক সমীকরণে কি আসতে চলেছে নতুন কোনও পরিবর্তন? এই নিয়েই শুরু হয়েছে ব্যপক আলোচনা। 

বিশ্ব রাজনীতির অন্যতম দুই শক্তিধর দেশ চিন ও আমেরিকা। বাণিজ্য থেকে শুরু করে সামরিক কৌশল, প্রযুক্তি কিংবা আন্তর্জাতিক প্রভাব বিস্তার, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরাসরি বিমানবন্দরে উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ। প্রচলিত কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনও রাষ্ট্রপ্রধানের সফরে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর দায়িত্ব সাধারণত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের উপর থাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম ঘটালেন শি।  

আরও পড়ুন: বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শেনজেনের বিমানবন্দরে লাল গালিচায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান চিনা প্রেসিডেন্ট। কূটনৈতিক মহলের মতে, এর মাধ্যমে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে চিন যে বিশেষ গুরুত্ব দিচ্ছে, সেই বার্তাই সামনে এসেছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমান থেকে নামার পর শি জিনপিংকেও ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার চিনের মাটিতে ট্রাম্পকে স্বাগত জানাতে নিজে উপস্থিত থেকে অনেকটা সেই সৌজন্যেরই পাল্টা বার্তা দিলেন শি।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা