কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের দুপুর হোক বা রাতের ডিনার, গরম রুটি, পরোটা কিংবা ভাতের সাথে ‘মেথি আলু’র জুড়ি মেলা ভার। খুব কম সময়ে ও সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই নিরামিষ পদটি।

উপকরণ

আলু: ৩টি (ডুমো করে কাটা)

মেথি শাক: ১ কাপ (কুচি করা)

টমেটো: ১টি

আদা বাটা: ১/২ চা চামচ

হলুদ গুঁড়ো: ১/৪ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ১/২ চা চামচ

জিরে গুঁড়ো: ১/২ চা চামচ

ধনে গুঁড়ো: ১/২ চা চামচ

সরষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মেথি শাক ভালো করে বেছে পরিষ্কার জলে ধুয়ে নিন এবং হালকা করে কুচিয়ে নিন। এবার কড়াইয়ে সরষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নিন। আলু ভাজা হলে তাতে আদা বাটা, টমেটো কুচি এবং সব গুঁড়ো মশলা (হলুদ, লাল লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো) দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে এবং আলু নরম হয়ে এলে কুচানো মেথি শাক ও স্বাদমতো নুন দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিন। সবশেষে কড়াইয়ে ঢাকনা দিয়ে ৫ থেকে ৬ মিনিট কম আঁচে রান্না করুন। মেথি শাক মজে গিয়ে তেল ছেড়ে এলে গরম গরম নামিয়ে পরিবেশন করুন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ