লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে ছাঁটাই ক্রিকেট

সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে আইসিসি-কে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চুপসে গেল আশার বেলুন।

২০২৮-য়ে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট বাদ যাচ্ছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিবৃতি দিয়ে জানিয়ে দিল, তাদের সিদ্ধান্তের কথা। কমিটি গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলকে। ফলে, অলিম্পিকে ক্রিকেট ম্যাচ দেখা যাবে ২০৩২-য়ের ব্রিসবেন অলিম্পিকে।

অলিম্পিক শুরু হওয়ার পর থেকে একবারই মাত্র ক্রিকেটের আসর বসেছিল। সেটা ১৯০০-য়ের অলিম্পিকে। সে বছর অলিম্পিকের আসর বসে প্যারিসে। তবে মাত্র দুটি দল ক্রিকেটে অংশ নেয়। আয়োজক দেশ ফ্রান্স। তাদের প্রতিপক্ষ ছিল ব্রিটেন।

গত অগাস্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০২৮-য়ের গ্রেটেস্ট শো অন আর্থ-য়ের ক্রীড়াসূচি ঘোষণা করে। সেই ঘোষণায় কমিটি জানায়, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট ছাড়াও অন্তর্ভুক্ত করা কিকবক্সিং, ব্রেক ডান্স। ফ্ল্যাগ ফুটবল। ওই বছর ফেব্রুয়ারিতে কমিটি জানায় আসন্ন অলিম্পিকে মোট ২৮ ইভেন্ট থাকবে। তার মধ্যে ক্রিকেট অন্যতম।

উল্লেখ করা যেতে পারে, অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক ক্রিকেট কমিটি আপ্রাণ চেষ্টা চালায়। কমনওয়েলথ গেমসে তারা ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়। ২০২৮-য়ের প্রাথমিক তালিকায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ক্রিকেটকে প্রাথমিক তালিকায় রাখেনি। আইসিসি-য়ের সেই খবর কানে যেতে তারা আদাজল খেয়ে নামে। সেই চেষ্টা সফলও হয়েছিল। প্রাথমিক তালিকা এবং চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ক্রিকেটকে। সেই সিদ্ধান্ত থেকে তারা আচমকা সড়ে আসে। ব্রিসবেন অলিম্পিকের জন্য  অপেক্ষা।   সিদ্ধান্ত হতবাক ক্রিকেটপ্রেমীরা।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে ক্রিকেট, ব্রেক ডান্স

 

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন