মৃতের চোখ খুবলে খেল ইঁদুরের দল

তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মরেও শান্তি নেই। মৃতের চোখ খুবলে নিল ইঁদুর।

ঘটনাটি ঘটেছে এখানকার একটি সরকারি হাসপাতালের মর্গ। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ঘটনার পিছনে হাত রয়েছে ইঁদুর বাহিনীর। যদিও হাসপাতাল থেকে সরকারিভাবে জারি বিবৃতিতে চোখ না থাকার খবর দেওয়া হয়েছে। তবে বলা হয়নি ইঁদুরে চোখ খুবলে খাওয়ার খবর। এই হাসপাতালে একদিন আগে এই ধরনের আরও একটি ঘটনা ঘটে। মৃতের চোখ খুবলে নেওয়ার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলা হাসপাতালে। খবর পেয়ে জেলা প্রশাসনের পদস্থকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান। তারা নজর ক্যামেরার ফুটেজ দেখার সিদ্ধান্ত নিয়েছে।

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অভিষেক ঠাকুর জানিয়েছেন, হাসপাতালের মর্গে থাকা দেহের চোখ খুবলে খাওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, মর্গের ভিতরে ইঁদুর কোনওরকমে ঢুকে পড়েছিল। কী করে ঢুকল, তা দেখার জন্য সিসিটিভির সাহায্য নেওয়া হয়েছে। কারও গাফিলতি ধরা পড়লে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। 

এই ঘটনা যে লজ্জাজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে নানা প্রান্ত থেকে অভিযোগ ওঠে। রোগী মৃত্যুর ক্ষেত্রেও দেখা যায় হাসপাতালের গাফলতি। এমনকী মর্গে রাখা দেহ আনতে গেলে চাওয়া হয় মোটা টাকা। আর্থিক দিক থেকে দূর্বল শ্রেণির মানুষের সরকারি হাসপাতালই একমাত্র গতি। অর্থের অভাবে অনেকে শহরে আসতে পারেন না। তাদের যেতে হয় জেলা হাসপাতালে।  পরিকাঠামো কেমন, তা স্পষ্ট হল।

আরও পড়ুন করোনায় মৃতকে মর্গে পাঠাতেই নড়ে উঠলেন

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ