দুবাইয়ে কনসার্টের জন্য ১৯৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বিয়ন্সে!

বড় কোনও উ‍ৎসবে গান গাইলে সাধারণত তিনি ৩০ থেকে ৪০ লাখ ডলার নেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন সঙ্গীত শিল্পী বিয়ন্সে নোলসের নাম শোনেননি এমন সঙ্গীতপ্রেমীর সংখ্যা হাতে গোনা। বড় কোনও উ‍ৎসবে গান গাইলে সাধারণত তিনি ৩০ থেকে ৪০ লাখ ডলার নেন। কিন্তু আজ শনিবার রাতে দুবাইয়ের এক নতুন সাত তারা হোটেল-রিসর্ট ‘আটলান্টিস রয়্যাল’-এ এক ঘন্টার অনুষ্ঠানের জন্য তিনি যে পারিশ্রমিক নিচ্ছেন তা শুনলে অনেকেই ভিমরি খেতে পারেন। এক ঘন্টার লাইভ কনসার্টের জন্য ২৪ মিলিয়ন ডলার অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় ১৯৪ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন মার্কিন গায়িকা।

‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য মতে, আয় ও সম্পদের নিরিখে মার্কিন মুলুকে মহিলাদের মধ্যে ৫২তম স্থানে রয়েছেন বিয়ন্সে নোলস। বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করে মোটা পারিশধ্রমিক হাঁকিয়ে রীতিমতো অর্থের পাহাড়ে বসেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের পাশাপাশি ইউটিউব সহ অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম থেকে বছরে অন্তত পক্ষে তিন হাজার কোটি টাকার বেশি আয় করেন। কিন্তু অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছেন মার্কিন গায়িকা। পাঁচ বছর বাদে আজ শনিবারই প্রথম লাইভ কনসার্ট করতে চলেছেন বিয়ন্সে। আর ওই জনসার্টের জন্য ২ কোটি ৪০ লক্ষ ডলার পারিশ্রমিক ঝুলিতে ভরেছেন মিউজিক সেনসেশন।

ইতিমধ্যেই কনসার্টের জন্য দুবাইয়ে পৌঁছেছেন মার্কিন গায়িকা। পাঁচ বছর বাদে লাইভ কনসার্টে তিনি কী-কী গাইতে পারেন তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে তুমুল তর্ক-বিতর্ক চলছে। তার মধ্যেই বিয়ন্সের একটি মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে ক্রেজি গার্ল, স্পিরিট, হ্যালো, ফ্রিডম এবং জে-জেডের সাথে বিয়ন্সের জনপ্রিয় গান ‘ড্রঙ্ক ইন লাভ’ এবং ‘ক্রেজি ইন লাভ’ও শোনা গিয়েছে। বিয়ন্সের সাথে আজ রাতে মঞ্চ মাতাবেন বিখ্যাত র‍্যাপার  জে-জেড। বিয়ন্সের লাইভ পারফরম্যান্সের সাক্ষী হতে পারবেন শুধুমাত্র তারকা হোটেলটিতে থাকা অতিথিরাই।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা