প্রথমে লকডাউন, পরে বুলডোজার ভাঙল চায়ের দোকান, অবশেষে আত্মহনন

উদ্ধার হয়েছে সুইসাইড নোট

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কালু রাই। বয়স ৫৫ বছর। মধ্যপ্রদেশের জইশিনগরে রাস্তার ধারে দোকান তৈরি করে চা বিক্রি করতেন।  লকডাউন জারি হওয়ার দোকান বন্ধ করে দিতে হয়েছিল। টানা দুই বছর বন্ধ ছিল দোকান। পরে রাস্তা চওড়া করা হবে বলে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় দোকান। পর পর দুটি ধাক্কা সহ্য করতে না পেরে শেষে আত্মহত্যা। যেখানে তার চায়ের দোকান ছিল সেখানে একটি গাছের মোটা ডালে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে। রবিবার সকালে এলাকার মানুষ দেখে তাঁর ঝুলন্ত দেহ। পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে দেহ উদ্ধার করে। পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট, যেখানে লেখা তাঁর আর্থিক দৈন্যদশার কথা।

নোটে সে লিখেছে, করোনা মারাত্মক আকারে ছড়িয়ে পড়ায় সরকার জারি করেছিল লকডাউন। সেই সময় চরম অর্থ সংকটে পড়তে হয়েছিল। ঘরে জমানো সঞ্চয় ভাঙিয়ে চলছিল পরিবার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকার লকডাউন তুলে নিলে আবার দোকান আগের মতো সাজিয়ে সে চা বিক্রি করতে শুরু করে। আশা ছিল জমানো টাকা থেকে খরচ করা অর্থ চা বিক্রি করে তা পুষিয়ে দেবে। ছুটির দিনে দোকান খোলা থাকত। বাবাকে সাহায্য করত এক ছেলে। কিছুদিন আগে মধ্যপ্রদেশ সরকার বেআইনি উচ্ছেদ অভিযান শুরু করে। সেই অভিযানে কালুর প্রিয় দোকানটিও ভাঙা পড়ে। ধাক্কা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। 

আরও পড়ুন মৃতের চোখ খুবলে খেল ইঁদুরের দল

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ