বেকায়দায় মোদি সরকার, বিবিসির তথ্যচিত্রের সমর্থন আমেরিকার

হোয়াইট হাউজে রুটিন সাংবাদিক সম্মেলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্য়চিত্রকে পূর্ণ সমর্থন করছে আমেরিকা। নিন্দা করছে এই তথ্যচিত্রের প্রদর্শন বন্ধ করতে সরকার গৃহীত পদক্ষেপকে।

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র মাইক পেন্স  বলেন, আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে। বিশ্বাস করে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর। আমেরিকার গুরুত্ব দেয় সব ধর্মের সমানাধিকারকে। একটি দেশের গণতান্ত্রিক ভিত মজবুত করতে বাক স্বাধীনতা এবং সব ধর্মের সমানাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করেছে। সংবাদমাধ্য়মে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারত সরকার ওই তথ্যচিত্রের প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা এই নিষেধাজ্ঞা সমর্থন করে না। মার্কিন প্রশাসন মনে করে এবং বিশ্বাস করে সময় হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার। 

আমেরিকার এই অবস্থান মোদি সরকারের কাছে যে চরম অস্বস্তির কারণ হয়ে উঠবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ব্রিটেন তাদের মিত্র দেশ হলেও বিবিসির তৈরি মোদি তথ্যচিত্র প্রসঙ্গে তারা দূরত্ব বজায় রাখাই বাঞ্ছনীয় বলে মনে করেছে। সে দিক থেকে আমেরিকা তাদের অবস্থান পরিষ্কার করে দিল।

উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের ভারতে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। ইউটিউব এবং টুইটার থেকে লিঙ্ক ডিলিট করে দেওয়া হয়েছে। দিল্লির দুই বিশ্ববিদ্যালয় জওহর লাল নেহরু এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ায় এই তথ্যচিত্রের প্রদর্শনকে কেন্দ্র করে ক্যাম্পাস তেতে ওঠে।   

আরও পড়ুন মোদির ওপর বিবিসির তথ্যচিত্রে নিয়ে টুইটে জারি নিষেধাজ্ঞা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা