চুপিসাড়ে গাঁটছড়া বাঁধলেন অভিনেতা সত্যদীপ মিশ্র-মাসাবা গুপ্তা

আমাদের কোর্ট ওয়েডিং হয়েছে। ধারণা ঢাড়োণখুব ছোট এবং আমাদের নিকটবর্তী পরিবারের উপস্থিতিতে রাখা। আমরা এটিকে খুব ঘনিষ্ঠ রাখতে চেয়েছি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। চলতি বছরের শুরুতেই বলিউডের আনাচে-কানাচে একাধিক সুখবর। আমজনতার পাশাপাশি সেলিব্রেটিদের ক্ষেত্রেও বিয়ের জন্যে পারফেক্ট সময় শীতকাল। গত ২৩ জানুয়ারী গাঁটছড়া বেঁধেছেন, কিংবদন্তি অভিনেতা সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং ক্রিকেট তারকা কে এল রাহুল। চারবছরের প্রেম আথিয়া-রাহুলের, অবশেষে সম্পর্ককে পরিণতি দিলেন তারকা জুটি। বিয়েতে মেয়ের জামাইকে অডি গাড়ি উপহার দিয়েছেন অভিনেতা সুনীল শেঠী। যাই হোক, আথিয়া-রাহুলের জয়ের রেশ কাটতে না কাটতেই বলিউডে আবারও বিয়ের সানাই। তবে এবার ধুমধাম করে নয়, খানিকটা নীরবেই বিবাহ করলেন তারকা জুটি মাসাবা গুপ্তা ও অভিনেতা সত্যদীপ মিশ্র।

শুক্রবার নীরবে বিয়ে সেরে ফেললেন তাঁরা। বিয়ের শেষে নবদম্পতি তাঁদের ইনস্টাগ্রামে মিলিত পোস্টের মাধ্যমেই বিয়ের কথা ঘোষণা করলেন। ছবিতে ডিজাইনার মাসাবা গুপ্তা এবং সত্যদীপ দুজনেই গোলাপি রঙা পোশাক পরেছিলেন। অনুমান, বর এবং কনে দুজনের পোশাকই মাসাবা কালেকশনের। মাসাবা তাঁর বিয়ের পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমরা বিয়ে করেছি, আজ সকালে।” মাসাবা পোস্টটি শেয়ার করার পরপরই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির তারকামহল থেকে তাঁদের অনুরাগীরা। নবদম্পতি আথিয়া শেঠী, আয়ুষ্মান খুরানা, অনিল কাপুর এবং মীরা কাপুর, অনন্যা পান্ডে-সহ একাধিক সেলিব্রিটিরা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের মাত্র ৮০-৮৫ জন উপস্থিত ছিলেন।

ভোগকে মাসাবা জানিয়েছেন, “আমাদের কোর্ট ওয়েডিং হয়েছে। ধারণা ঢাড়োণখুব ছোট এবং আমাদের নিকটবর্তী পরিবারের উপস্থিতিতে রাখা। আমরা এটিকে খুব ঘনিষ্ঠ রাখতে চেয়েছি।” ২০২০ সালেই মাসাবা এবং সত্যদীপ তাঁদের সম্পর্কের শিলমোহর দিয়েছিলেন। এর আগে সত্যদীপ প্রযোজক মধু মান্তেনা এবং অভিনেত্রী অদিতি রাও-হায়দারিকে বিয়ে করেছিলেন। মাসাবা গুপ্তা, অভিনেত্রী নীনা গুপ্তা এবং ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের মেয়ে। ডিজাইনার ছাড়াও মাসাবা, মাসাবা মাসাবাতে অভিনয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। যেখানে তিনি তাঁর মায়ের সহ-অভিনেতা হিসেবে কাজ করেন। সত্যদীপ মিশ্র একজন প্রশংসিত অভিনেতা, যিনি বোম্বে ভেলভেট, নো ওয়ান কিলড জেসিকা এবং বিক্রম ভেদার মতো ছবিতে অভিনয় করেন। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল, ওয়েব সিরিজ তানাভ-এ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ