প্রেসিডেন্সিতে আরও বড় করে আবারও দেখানো হবে মোদি তথ্যচিত্র

এসএফআই- এর পক্ষ থেকে বলা হয়েছে, আরও বড় করে এই তথ্যচিত্রের দু’টি ভাগ প্রদর্শিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর দু’দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র। ‘ইন্ডিয়া: দা মোদি কোয়েশ্চন’ (INDIA: THE MODI QUESTION) প্রথম দিন দেখিয়েছে এসএফআই। আর দ্বিতীয় দিন এই তথ্যচিত্র প্রদর্শন করেছে আইসা। আজ স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে দেখিয়েছে এই তথ্যচিত্র। তবে মাঝে বাধ সেধেছিল ‘চক্রান্ত’। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল। বামছাত্র সংগঠন জানাচ্ছে, আবারও প্রদর্শন করা হবে বিবিসি’র এই তথ্যচিত্র।

এসএফআই- এর পক্ষ থেকে বলা হয়েছে, এবার আরেকদিন আরও বড় করে এই তথ্যচিত্রের দু’টি ভাগ প্রদর্শিত হবে। তা হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই। আজ জেনারেল কমন রুমে তথ্যচিত্রটি দেখানো হয়। তবে শুরু হয়েছিল সামান্য দেরি করে। এদিকে তথ্যচিত্র দেখানোর ৩০ মিনিট পরেই হয় ‘পাওয়ার কাট’। এরই মাঝে সময় পেরিয়ে যাওয়ায় সাউন্ড বক্স নিয়ে যাওয়ার জন্য আসে লোক। তবে বিদ্যুৎ ফিরে এলে ফের পরবর্তী অংশ থেকে প্রদর্শনী শুরু হয়। দর্শক ছিলেন প্রায় ৬০ জন মতো। এসএফআই জানাচ্ছে, এই পাওয়ার কাট আদৌ বিদ্যুৎ বিভ্রাট নয়। ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে। বলা হয়েছে, এজন্যই আবারও অন্য আরেকদিন প্রদর্শিত হবে এই তথ্যচিত্র। আর তা হবে আরও বড় করে।

আরও পড়ুন: মোদির তথ্যচিত্র প্রদর্শনে বাধার ঘটনায় উত্তপ্ত প্রেসিডেন্সি, যাদবপুরে দ্বিতীয় দিনেও স্ক্রিনিং 

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসিডেন্সি। দেওয়া হয় স্লোগান। সব মিলিয়ে শেষ পর্যন্ত তথ্যচিত্র দেখানো হলই। এসএফআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, এরপরে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই তথ্যচিত্র দেখানো হবে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ